ইজতেমা দ্বিতীয় ধাপে আরও এক মুসল্লির মৃত্যু

গাজীপুরের তুরাগ তীরে তাবলীগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে হৃদরোগে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। 

নিহত ওই ব্যক্তির নাম আমীর হোসেন। তার বয়স ৬৫ বছর। বাড়ি গোপালগঞ্জের মোকসেদপুর এলাকায়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে ৩১ নম্বর খিত্তায় মারা যান তিনি। পরে ভোরে ফজরের নামাজের পর তার জানাযা হয়। এ নিয়ে ইজতেমায় মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ৭ জনে। 

এদিকে, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর থেকেই শুরু হয়েছে বয়ান। খিত্তায় খিত্তায় ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। চলছে দ্বীনের বয়ান ও দাওয়াতী কার্যক্রম নিয়ে আলোচনা। 

দ্বিতীয় ধাপের ইজতেমা উপলক্ষে গতকাল সোমবার থেকেই হাজারো মুসল্লি জড়ো হয়েছেন। ইজতেমার এই ধাপে অংশ নিয়েছেন সারাদেশের অন্তত ২২ জেলার ধর্মপ্রাণ মানুষ। আগামীকাল আখেরি মোনাজাতে শেষ হবে দ্বিতীয় পর্বের আয়োজন।

১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাদপন্থিদের ইজতেমা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২