জুলাই-আগস্টের গণহত্যার মামলায় ট্রাইব্যুনালে হাজির আমু-কামরুল

আমু-কামরুল। ছবি সংগৃহিত

জুলাই-আগস্টের গণহত্যার মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) আদালতে হাজির করা হয়।

এর আগে, ২ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল তাদেরকে বুধবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন।

এ সংক্রান্ত বিষয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ১৭ অক্টোবর একটি মামলায় দুজন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। সেখানে মোট আসামি ছিলেন ৪৫ জন। তাদের মধ্যে একজন ছিলেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, আরেকজন হলেন কামরুল ইসলাম। এই দুজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা অবস্থায় তারা গ্রেপ্তার হন। নিউমার্কেট থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয় তাদের।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

১০

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১১

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১২