বর্ণবাদী শব্দ ব্যবহারের অভিযোগ, ‘লাভ আইল্যান্ড ইউএসএ’ ছাড়লেন আলান্না কাইজার

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রিয়েলিটি ডেটিং শো লাভ আইল্যান্ড ইউএসএ থেকে বর্ণবাদী শব্দ ব্যবহারের অভিযোগে আরেক প্রতিযোগীকে সরিয়ে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পুরোনো কিছু পোস্ট সামনে আসার পর এ সিদ্ধান্ত নেয় অনুষ্ঠানটির কর্তৃপক্ষ।

প্রতিযোগী আলান্না কাইজারের বিরুদ্ধে অভিযোগ, একটি পুরোনো ভিডিওতে তিনি একটি গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে একটি বর্ণবাদী গালি উচ্চারণ করেছিলেন। এ ছাড়া ইনস্টাগ্রামের একটি মন্তব্য এবং স্ন্যাপচ্যাটের একটি বার্তায়ও একই শব্দ ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে।

মার্কিন গণমাধ্যম ভ্যারাইটিসহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এসব পোস্ট একটি ব্যক্তিগত (প্রাইভেট) অ্যাকাউন্টে ছিল। কাইজার অনুষ্ঠানটিতে যোগ দেওয়ার পর এগুলো প্রকাশ্যে আসে। ফলে সম্প্রচারকারী প্রতিষ্ঠান পিককের যাচাই-বাছাই প্রক্রিয়ায় সেগুলো ধরা পড়েনি।

গত রোববার থেকে সম্প্রচারিত পর্বে কাইজারকে প্রথম দেখা যায়। জনপ্রিয় ‘কাসা আমোর’ পর্বে নতুন প্রতিযোগী বা ‘বম্বশেল’ হিসেবে তিনি ভিলায় প্রবেশ করেছিলেন। তবে বৃহস্পতিবারের পর্বে অল্প সময় দেখা যাওয়ার পর অনুষ্ঠানের বর্ণনাকারী জানান, ‘আলান্না কাসা আমোর ছেড়ে গেছেন।’

এ নিয়ে চলতি মৌসুমে বর্ণবাদী শব্দ ব্যবহারের অভিযোগে দ্বিতীয় প্রতিযোগীকে সরানো হলো। এর আগে প্রতিযোগীদের তালিকা ঘোষণার পরই ভাসানা মন্টগোমারির দুটি পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে একই ধরনের বর্ণবাদী শব্দ ব্যবহার করতে দেখা যায়।

পরে ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে মন্টগোমারি ক্ষমা চেয়ে বলেন, ‘ওই ভিডিওগুলোতে আমি একটি বর্ণবাদী গালি ব্যবহার করেছি। এর কোনো অজুহাত নেই। আমি গভীরভাবে দুঃখিত। আমার কথার সম্পূর্ণ দায়িত্ব আমি নিচ্ছি এবং বুঝতে পারছি, এতে মানুষ কেন কষ্ট পেয়েছে।’

গত মৌসুমেও একই ধরনের অভিযোগে দুই প্রতিযোগীকে অনুষ্ঠান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। ইউলিসা এসকোবারকে একটি পডকাস্টে বর্ণবাদী গালি ব্যবহারের অভিযোগে বাদ দেওয়া হয়। পরে তিনি টিকটকে প্রকাশিত এক ভিডিওতে ক্ষমা চান।

একই মৌসুমে এশীয়দের উদ্দেশে বর্ণবাদী শব্দ ব্যবহারের অভিযোগে সিয়েরা অর্তেগাকেও অনুষ্ঠান ছাড়তে হয়। পরে তিনি বলেন, যে শব্দটি তিনি ব্যবহার করেছিলেন, সেটি যে বর্ণবাদী গালি হিসেবে বিবেচিত হয়, তা তিনি জানতেন না


  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের দামে ধাক্কা, দূরপাল্লার কোন রুটে কত ভাড়া?

১

হরমুজ খুলতে ইরানের প্রস্তাব , ট্রাম্পের সাফ 'না'

২

‘চাঁদা না দেওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুট

৩

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪

রাড্ডা এমসিএইচ ভাঙচুর : পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

৫

মিয়ানমারের গণহত্যা মামলার রায় ঘোষণা হতে পারে আগামী মাসে

৬

আধা ঘণ্টা পর নিভল বনানীর বহুতল ভবনে লাগা আগুন

৭

শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণশিক্ষা মন্ত্রণালয়ের

৮

ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন দেশের মাটিতে রাজনীতি করতে দেয়া হবে না

৯

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ; সবাইকে সচেতন হওয়ার আহ্বান

১০

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে

১১

বাসের ধাক্কায় ১০ মাস বয়সী শিশুসহ প্রাণ গেলো মায়ের

১২