সাদা পোশাকে কান মাতালেন ঐশ্বরিয়া, নজর কাড়ল নতুন হেয়ারস্টাইল

ছবি: সংগৃহীত।

ঐশ্বরিয়া রায় বচ্চন আবারও প্রমাণ করলেন কেন তাকে বলা হয় ‘কুইন অব কান’। ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের সমাপনী আয়োজনে হাজির হয়ে সবার নজর কেড়ে নিলেন তিনি। ঝলমলে গাউন নয়, এবার ঐশ্বরিয়া বেছে নিলেন একেবারে ভিন্নধর্মী সাদা টাক্সেডো লুক। স্টাইলিশ সেই পোশাকের সঙ্গে পালকের বোয়া আর নতুন হেয়ারস্টাইল মিলিয়ে যেন রেড কার্পেটে অন্য এক ঐশ্বরিয়া।

ফ্রান্সের আয়োজিত কান চলচ্চিত্র উৎসবের ক্লোজিং সেরেমনিতে ফটোগ্রাফারদের সামনে আত্মবিশ্বাসী ভঙ্গিতে পোজ দিতে দেখা যায় অভিনেত্রীকে। তার এই অল-হোয়াইট লুক ইতোমধ্যেই ফ্যাশন দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।

ঐশ্বরিয়ার এই কাস্টম পোশাকটি তৈরি করেছেন চীনা ডিজাইনার চেনি চ্যান। স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন ভারতীয় সেলিব্রিটি স্টাইলিস্ট মোহিত রাই ও তার দল। গয়না ছিল যুক্তরাজ্যের হাসানজাদেহ জুয়েলারির। ভোগ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে ডিজাইনার চেনি চ্যান বলেন, ঐশ্বরিয়ার ওপর সাদা রঙ সবসময়ই দারুণ লাগে। তার ‘তাল’, ‘মহব্বতে’ ও ‘দেবদাস’-এর আইকনিক লুকগুলো থেকেই আমি অনুপ্রাণিত হয়েছি।

এই বিশেষ টাক্সেডোতে ছিল ঝলমলে সিকুইন, ক্রিস্টাল-খচিত বোতাম এবং স্তরযুক্ত নচ ল্যাপেল। জ্যাকেটের প্যাডেড শোল্ডার, ফুল স্লিভ এবং কাফে লেস ট্রিম পুরো লুকে যোগ করেছে নাটকীয়তা। কোমরে ফিটিং কাট তার ফিগারকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। জ্যাকেটের ভেতরে ঐশ্বরিয়া পরেছিলেন সাদা বুস্টিয়ার, যেখানে ছিল লেস এমব্রয়ডারির কাজ। সঙ্গে ছিল সিলভার সিকুইন-খচিত ফ্লেয়ার প্যান্ট। পুরো লুককে আরও আলাদা করেছে পালক দিয়ে তৈরি টেকসই বোয়া ও ক্যাট-ইয়ার স্টাইলের শাল।

এই লুকের সঙ্গে ভারী গয়না ব্যবহার করেননি ঐশ্বরিয়া। তিনি বেছে নেন সাদা পিপ-টো পাম্পস ও ডায়মন্ড রিং। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার বারগান্ডি রঙের খোলা চুল। সফট ব্লোআউট ওয়েভে সাজানো সেই হেয়ারস্টাইলকে অনেকে বলছেন তার সাম্প্রতিক সময়ের সেরা লুকগুলোর একটি।

মেকআপে ছিল গাঢ় প্লাম লিপস্টিক, উইংড আইলাইনার, শিমারি আইশ্যাডো, হাইলাইটার ও সফট ব্রোঞ্জারের নিখুঁত ব্যবহার। সব মিলিয়ে কান উৎসবের শেষ দিনে ঐশ্বরিয়া যেন আবারও নিজের ফ্যাশন সাম্রাজ্যের শক্ত অবস্থান জানিয়ে দিলেন।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১

হেডলাইন- মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

২

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

৩

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

৪

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

৫

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

৬

অগ্নিকাণ্ডে পুড়ল ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হল

৭

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

৮

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

৯

তিতাসের জরুরি বার্তা, গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

সেন্সর বোর্ডে যাওয়ার আগেই সালমানের ‘মাতৃভূমি’তে বড় পরিবর্তন

১১

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যয় ২,৪৯৮ কোটি টাকা

১২