উল্লাপাড়ায় আলোচিত পূর্নিমা রাণী ধর্ষণ মামলার আসামি আটক

উল্লাপাড়া থানা পুলিশের হাতে আটক পুর্নিমা রাণী ধর্ষণ মামলার আসামি জহুরুল।

উল্লাপাড়ায় আলোচিত পূর্নিমা রাণী গণধর্ষন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জহুরুল ইসলাম (৪২) কে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

শুক্রবার গভীর রাতে উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পূর্ব দেলুয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  শনিবার সকালে উল্লাপাড়া মডেল তানা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া সার্কেলের সহকারি পুলিশ সুপার অমৃত কুমার সুত্রধর জানান, গ্রেপ্তার হওয়া জহুরুল মালোয়শিয়ায় আত্মগোপনে ছিলেন। তিনি সম্প্রতি দেশে ফিরেছেন।  পরে গোপন তথ্যের ভিত্তিতে তাকে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জানা যায়, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতা জের ধরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রী পূর্ণিমা রাণী শীলের বাড়িতে হামলা চালিয়ে কতিপয় আসামি ভিকটিম ও তার মা-বাবা-ভাইকে বেধড়ক মারপিট করে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে ভিকটিম পূর্ণিমা রাণী শীলকে জোর করে ধরে নিয়ে একটি কচুক্ষেতে ফেলে গণধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিমের বাবা অনিল চন্দ্র বাদী হয়ে ১৬ জনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করে। উক্ত মামলায় বিচারক ১১ জন আসামিকে যাবজ্জীবন সাজা এবং প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা প্রদান করেন। এমামলায় ইতোমধ্যেই ৯জন কারাগারে আছেন। এরপর একজন গ্রেপ্তার হলেন। এখনও একজন পলাতক আছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববিদ্যালয়গুলোকে পলিসি মেকিং ও গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর তাগিদ

৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ

মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী

রাজধানীসহ ৮ বিভাগে বৃষ্টির আভাস

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দু’পক্ষের সংঘর্ষ

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের

জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের রায় কাল

সিলেটে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

১০

আশুলিয়ায় জলাশয় ভরাট করে কোটি টাকার ল্যান্ডফিল বাণিজ্য, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

১১

ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী

১২