একটি দলের সঙ্গে আ.লীগের গভীর যোগাযোগ রয়েছে: রিজভী

ছবি: সংগৃহীত ।

একটি দলের সঙ্গে আ.লীগের গভীর যোগাযোগ রয়েছে: রিজভীবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, একটি দল ৫ আগস্টের পর ফ্যাসিবাদকে ক্ষমা করে দেয়ার কথা বলেছে। তাদের সঙ্গে আওয়ামী লীগের গভীর যোগাযোগ রয়েছে। নির্বাচন বিলম্বিত হওয়ায় ওৎ পেতে থাকা স্বৈরাচার উত্থানের আওয়াজ শোনা যাচ্ছে।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জিয়াউর রহমান আর্কাইভের আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক প্রকাশনা ও আলোচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ৫ আগস্টের পর অপরাধীদের পালিয়ে যাওয়ার কথা থাকলেও, এখন তারা কারসাজি করেই যাচ্ছে। যা সমাজের জন্য নেতিবাচক পরিবেশ গড়ে তুলেছে।

তিনি বলেন, স্বৈরাচারের টাকার অভাব নেই। সব টাকা তো পাচার হয়নি। সেই টাকা দিয়ে বোমা বানানো তাদের কাছে কঠিন বিষয় নয়। দুই-একটি মিডিয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের খবর ফলাও করে প্রচার করছে। সেসব মিডিয়াকে আইনের আওতায় আনা প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল সক্রিয়। তাদের মূল লক্ষ্য আগামী নির্বাচন বানচাল করা।

অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে রিজভী বলেন, সরকারের ভেতরে দুর্বলতা বা ‘খুঁত’ আছে বলেই তারা আসল শত্রুকে চিহ্নিত না করে বিএনপির পেছনে লেগে আছে। এটি সরকারের পরিচালনার দুর্বলতাকেই নির্দেশ করে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২