দেশের ৮ অঞ্চলে ৬০ কি. মি. বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

ছবি: সংগৃহীত।

রাজধানী ঢাকাসহ দেশের ৮ অঞ্চলে আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে ঢাকা ও আশেপাশের এলাকায় সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত পারে। এছাড়া পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে থেকে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ ছিল। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সূর্য আজ সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে অস্ত যাবে এবং আগামীকাল ভোর ৫টা ১৪ মিনিটে সূর্যোদয় হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার

১

দিল্লিতে সিইসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ,১২ মেট্রো স্টেশন বন্ধ

২

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭

৩

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

৪

হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

৫

বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৬

অস্ট্রেলিয়া সফরে ভালো ধারণা পাওয়া যাবে

৭

পরিকল্পিতভাবে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টকারীদের ফেরাতে চাচ্ছে একটি দল

৮

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ অবৈধ মদের গুদাম সিলগালা

৯

ইরান ঘিরে ৩ বিমানবাহী রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

১০

রাজনৈতিক প্রভাব ছাড়াই আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ হচ্ছে: অর্থমন্ত্রী

১১

সকালের মধ্যেই যেসব জেলায় ঝড়ের শঙ্কা

১২