নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেক বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৮

ছবি সংগৃহিত।

নারায়ণগঞ্জের চাষাড়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার ভোর রাতে দগ্ধ অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আহতরা হলেন- সোহাগ (২৩), রুপালি (২০), সামিয়া (১০), জান্নাত (৪), হান্নান (৫০), সাব্বির (১২), সুমিয়া (দেড় বছর) ও নুরজাহান (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছেন। তারা কত শতাংশ দগ্ধ হয়েছেন তা এখনো জানা যায়নি। প্রত্যেকে বার্ন ইউনিটে জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক।’

জানা যায়, রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ জেলার চাষাড়ার ২নং চেয়ারম্যান অফিস ইব্রাহিমের বাড়ির টিনশেড রুমে লাইনের গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত ৮ জনকে রাত সাড়ে ৪টার দিকে বার্ন ইউনিটে নিয়ে আসা হয়


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের রায় কাল

সিলেটে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

আশুলিয়ায় জলাশয় ভরাট করে কোটি টাকার ল্যান্ডফিল বাণিজ্য, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ু দূষণের তালিকায় বিশ্বে ষষ্ঠ

হরমুজে ইরান, বাব আল-মান্দেবে হুতি: দুই প্রণালিতে যুদ্ধের ছায়া, বাড়ছে বিশ্বজুড়ে তেল-বাণিজ্য সংকট

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

৫ দেশে অর্থ পাচারের অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

১০

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

অ্যাজমার বা শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চমকপ্রদ তথ্য পাওয়া গেল গবেষণায়

১২