ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতের ৫ মামলা বাতিলই থাকবে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সংগৃহিত ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের পাঁচ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

রোববার (৮ ডিসেম্বর) হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দেন বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ।

এর আগে গত ২৪ অক্টোবর শ্রম আইনের ৫ মামলায় ও মানহানির এক মামলার কার্যক্রম বাতিল করে রায় দেন হাইকোর্ট।

সংশ্লিষ্ট আইনজীবীর ভাষ্যমতে, ড. ইউনূসের নামে যখন শ্রম আদালতে পৃথক পাঁচটি মামলা হয়, তখন তিনি গ্রামীণ টেলিকমিউনিকেশন্সের চেয়ারম্যান ছিলেন। প্রস্তাবিত ট্রেড ইউনিয়ন ঘিরে কর্মীর চাকরিচ্যুতির অভিযোগ তুলে ২০১৯ সালে মামলাগুলো করা হয়।

মামলার কার্যক্রম বাতিল চেয়ে ২০১১ ও ২০১৯ সালে হাইকোর্টে পৃথক আবেদন করেন ড. ইউনূস। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট বিভিন্ন সময়ে রুলসহ আদেশ দেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত ২৪ অক্টোবর রায় দেন। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পৃথক পাঁচ আবেদন আজ আপিল বিভাগে শুনানির পর খারিজ হলো।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজেদের চরকায় তেল দিন, সমালোচকদের কড়া জবাব নেইমারের

১০

আজ দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

১১

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১২