প্রধান উপদেষ্টার প্রেস উইং

৪ আগষ্ট থেকে ৪০ মাজারে ৪৪ বার হামলা

সংগৃহিত ছবি।

দেশের বিভিন্ন স্থানে হামলার শিকার হয়েছে বহু মাজার, সুফি কবরস্থান ও দরগা। ২০২৪ সালের ৪ আগস্টের পর, সারা দেশে ৪০টি মাজারে মোট ৪৪ বার হামলা চালানো হয়েছে, যেখানে ভাঙচুর, লুটপাট, আগুন দেয়ার মতো ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় বেশ কিছু মাজারের মূল্যবান সম্পত্তি লুট করা হয়েছে এবং ভক্তদের ওপর হামলা হয়েছে।

আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি হামলা হয়েছে ঢাকা বিভাগে, যেখানে ১৭টি মাজারে হামলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগ ও ময়মনসিংহ বিভাগে যথাক্রমে ১০টি ও ৭টি হামলা ঘটেছে। ময়মনসিংহের শেরপুর জেলায় এক মাজারে একাধিকবার (চারবার) হামলার ঘটনা ঘটে।

পুলিশের তদন্তে বলা হয়েছে যে, ৪৪টি হামলার মধ্যে ১৫টি নিয়মিত মামলা এবং ২৯টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ পর্যন্ত ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। কিছু মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে, এবং বাকি মামলাগুলোর তদন্ত চলছে।।

মাজার ও দরগাহগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুলিশে অভিযোগ দায়ের করার জন্য অনুরোধ জানানো হয়েছে। স্থানীয়ভাবে সমস্যার সমাধান করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে শান্তি বৈঠকের আয়োজন করা হয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণ এবং ইসলামিক নেতাদের অংশগ্রহণে সচেতনতা কর্মসূচিও চালানো হচ্ছে।

প্রেস উইং জানায়, সবগুলো ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৫টি নিয়মিত মামলা এবং ২৯টি জিডি থানায় দায়ের করা হয়েছে। এ পর্যন্ত ২৩ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি নিয়মিত মামলায় চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। বাকি ১৩টি নিয়মিত মামলা এবং ২৯টি জিডির তদন্ত চলমান রয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার মাজার ও দরগাহে যেকোনও হামলার বিষয়ে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে। সব পুলিশ ইউনিটকে ঘটনাগুলোর তদন্ত কঠোরভাবে চালানোর এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। মাজার ও দরগাহগুলোর নিরাপত্তা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

 

বিনিউজ/এলএ


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৪ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছাড়াল

২৭৫ রানের টার্গেটে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ৪ স্বর্ণের বারসহ একজন আটক

বেনজীর কীভাবে গ্রেপ্তার এবং সবশেষ কোথায় আছেন, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

'শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার মামলা, এতে অনেক সিদ্ধান্ত নিতে জটিলতা'

গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল

সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটক

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ ক্লাসে ফিরল মাদরাসার শিক্ষার্থীরা

বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল

১০

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

১১

খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, আহত একজনকে ঢাকায় স্থানান্তর

১২