গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত

লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এবার জল, স্থল ও আকাশ থেকে হামলা হয়েছে। এ ঘটনায় গত ২৪ ঘণ্টায় ৪০ হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী এ দাবি করেছে। খবর আলজাজিরার।

এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা গত ২৪ ঘণ্টায় লেবাননে হিজবুল্লাহর বেশ কয়েকটি সামরিক স্থাপনা সাইট ও অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। লেবাননে জল, স্থল ও আকাশপথে হামলা চালিয়ে ২৪ ঘণ্টায় ৪০ জনের বেশি হিজবুল্লাহ সদস্যকে হত্যা করা হয়েছে।

তারা আরও বলেছে, ইসরায়েলি স্থলবাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ সেল শনাক্ত করে উচ্ছেদ করেছে এবং হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালিয়েছে। আর ইসরায়েলি নৌবাহিনী হিজবুল্লার একটি অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতুন করে হুমকি দিয়েছে ইরানের সেনাবাহিনীর খতম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ড সদরদপ্তর। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিবৃতিতে ওই হুমকি দেওয়া হয়। তাতে বলা হয়, শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে। কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারিও উচ্চারণ করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১

শাহজালালে বিমান দুর্ঘটনার মহড়া অনুষ্ঠিত

২

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

৩

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

৪

ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১

৫

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

৬

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

৭

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

৮

চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে লড়ছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া

৯

হানিফসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

১০

হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

১১

আবারো বাড়ল ইলিশের দাম, আড়তে কেজি কত?

১২