সলঙ্গায় বাস ডাকাতির ঘটনায় ট্রাক সহ আটক ৩

সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে ট্রাক বেরিকেট দিয়ে বাস ডাকাতির ঘটনায় ট্রাকসহ ৩ জনকে আটক করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় আটককৃত ট্রাক যাহার নং মেট্রো-ট (১২-৪৮৫৪) জব্দ ও আটককৃত ৩ জন আসামীসহ অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামি করে সলঙ্গা থানায় মামলা দায়ের হয়েছে।

ঘটনাটি ঘটেছে,মঙ্গলবার গভীর রাতে।মামলার এজাহার সূত্রে জানা যায়,ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার সাহেবগঞ্জ নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা শাহ ফতেহ আলী পরিবহনকে দুষ্কৃতিকারীরা ট্রাক ঠেকিয়ে বেরিকেট দিয়ে বাসের ভিতরে ঢুকে ডাকাতির চেষ্টা করে।এমন সময় ডাকাতির কবলে পড়া বাস যাত্রী কুমিল্লার জেলা ও দায়রা জজ মহাসিনুল হক ৯৯৯ নম্বরে কল দিয়ে দ্রুত হাটিকুমরুল হাইওয়ে পুলিশের সহযোগিতা চান।হাটিকুমরুল হাইওয়ে ওসির দিকনির্দেশনায় টহলরত এস আই আরব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়।ডাকাত দল পুলিশের গাড়ি টের পেয়ে রাতের অন্ধকারে দিকবিদিক পালিয়ে যায়।এ সময় পুলিশের পিকআপ গাড়ি নিয়ে ধাওয়া করে মহাসড়কের নাহার এগ্রো এর বিপরীত পাশে নিউ মায়ের আঁচল হোটেলের সামনে ডাকাতির চেষ্টা কাজে ব্যবহৃত ট্রাকসহ ৩ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটককৃতরা হলো- টাঙ্গাইলের ধল টেংগর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে (ট্রাক ড্রাইভার) নাজমুল হোসেন (৩০),একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে সোলাইমান (২৫) ও টাঙ্গাইলের  কালিহাতি থানার ছাব্বিশা গ্রামের আওলাদ হোসেনের ছেলে আমিনুর ইসলাম (২৪)।

আজ বুধবার সলঙ্গা থানার ওসি জানান,মামলাটি রেকর্ড হয়েছে এবং এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২