বাংলাদেশে ফিরছেন আমিরাতে ক্ষমা পাওয়া ২৪ জন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশীদের বিক্ষোভ ও মিছিল (ফাইল ছবি)

বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করে গ্রেফতার হওয়া মোট ১৮৮ জনকে  মুক্তি দিলো দেশটি।  ক্ষমাপ্রাপ্তদের মধ্যে ২৪ জন আজ সন্ধ্যায় দেশে ফিরছেন। 

যারা ফিরছেন তারা হলেন- মোহাম্মদ সজিব, আলি আহমদ, শাহাবুদ্দিন, মোহাম্মদ ছগির আহমেদ তালুকদার, লোকমান হোসেন, মোহাম্মদ নুর হোসেন খোকন, রাকিবুল ইসলাম, আহসান হাজারি, মুহাম্মদ দুলাল মিয়া ওয়াসিম, নাজির হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ মফিজ আহমদ, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মোহাম্মদ আবু ইয়াছিন তুহা, শিপন আহমেদ, তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ইয়াছিন আনোয়ার, আনোয়ার, মোহাম্মদ আল আমিন, মাইদুল ইসলাম, সাহিদ মিয়া, মোহাম্মদ সাজিদুল রহমান, হৃদয় হাসান ও মোহাম্মদ নাবিদুল ইসলাম।

সোমবার (২ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট সূত্রে এই তথ্য জানা গেছে। তারা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে আবুধাবির স্থানীয় সময় দুপুর ২টায় রওনা হয়েছেন। বাংলাদেশের স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা। 

গত শুক্রবার (২৯ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে গ্রেফতার হওয়া আরও ৭৫ বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার। এ নিয়ে মোট ১৮৮ জনকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দিয়েছে আরব আমিরাত। 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২