ভারতে মোটরসাইকেলের ধাক্কায় যাত্রীবাহী বাসে আগুন,নিহত ২০

ছবি: সংগৃহীত।

ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর আগুন ধরে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে তিনটার দিকে কুর্নুল জেলার চিন্নাটেকুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, বাসটিতে ৪১ জন যাত্রী ছিলেন। স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত ২১ জনকে জীবিত উদ্ধার করেছে। বাকি ২০ জনের মধ্যে ১১ জনের মৃতদেহ শনাক্ত করা গেলেও ৯ জনের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের কুর্নুল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ জানায়, ‘কাবেরি ট্রাভেলস’-এর একটি প্রাইভেট ভলভো বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। কয়েক মিনিটের মধ্যেই পুরো বাসটিতে পুড়ে ছাই হয়ে যায়। এটি একটি এসি বাস ছিল। ফলে আগুন লাগার পর যাত্রীরা দরজা খুলে বের হতে পারেননি। যারা জানালার কাচ ভেঙে বের হতে পেরেছেন, তারাই বেঁচে গেছেন।

দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে আটকের চেষ্টা চলছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নায়ডু দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। দুবাই সফরে থাকা অবস্থায় তিনি মুখ্যসচিবসহ শীর্ষ কর্মকর্তাদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ তদারকির নির্দেশ দিয়েছেন এবং আহতদের চিকিৎসা-সহায়তার আশ্বাস দিয়েছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২