চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে হচ্ছে ২টি পুলিশ একাডেমি

ছবি: সং!গৃহীত।

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে ২টি পুলিশ একাডেমি নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। একসময় সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত এই এলাকায় যৌথ বাহিনীর অভিযান শেষে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর নেওয়া হচ্ছে নানা উন্নয়ন পরিকল্পনা। সেখানে কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনা নির্মাণের কথাও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

জঙ্গল সলিমপুর কদিন আগেও ছিল সন্ত্রাসীদের অভয়ারণ্য। প্রশাসন ও আইনশৃংখলা রক্ষাকারি বাহিনী প্রবেশ করতে পারতো না বলে এই অঞ্চলকে বলা হতো দেশের ভেতর আরেক দেশ। গত মার্চে যৌথ বাহিনীর প্রায় ৪ হাজার সদস্যের অভিযানে এলাকাটি দখলমুক্ত হলে পরিস্থিতির পরিবর্তন ঘটে। প্রায় ৩ হাজার ১০০ একর আয়তনের এই এলাকায় এবার ২টি পুলিশ একাডেমি হচ্ছে। 

চট্টগ্রাম পুলিশ সুপার মাসুদ আলম বলেন, পুলিশ সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গল সলিমপুর নিয়ে বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন এবং সেখানে ২টি পুলিশ একাডেমি নির্মাণের উদ্যোগ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, রাউজানসহ জেলার বিভিন্ন এলাকায় অপরাধ পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন নতুন পুলিশ সুপার। তিনি বলেন, চব্বিশের ৫ আগস্টের পর রাউজানে একের পর এক হত্যাকাণ্ড, অবৈধ অস্ত্রের ব্যবহার, চাঁদাবাজি ও অপহরণের ঘটনা বেড়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে সেনাবাহিনী, র‍্যাব ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে বড় ধরনের অভিযান পরিচালনার প্রস্তুতি চলছে।

চট্টগ্রামে স্থায়ী অস্থায়ী পশুর হাটে চাঁদাবাজি, ছিনতাই প্রসঙ্গে তিনি জানান, গরু যাতায়াতের পথে যেন কোনো জায়গায় ছিনতাই বা ডাকাতির ঘটনা না হয় সেজন্য আমাদের তৎপরতা অধিক মাত্রায় থাকবে এবং প্রয়োজনে আমাদের পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে আসব।  


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জামায়াত এমপিদের এলাকায় সারের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে’

১

ফার্নেস অয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

২

আইএলসি বিএইউ’র মাধ্যমে জার্মান-চীনা-জাপানি ভাষা প্রশিক্ষণ পাবে শিক্ষার্থীরা

৩

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫

৪

পিত্তথলিতে কেন পাথর হয়, এর চিকিৎসা কী

৫

মিরপুরে উচ্ছেদের ঘটনায় সোশ্যালে যা বললেন জামায়াত আমির

৬

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

৭

দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস

৮

হজযাত্রীদের জন্য নতুন অল-ইন-ওয়ান প্যাকেজ ঘোষণা সৌদি আরবের

৯

দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং ব্যবস্থা থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হবে : দীনেশ ত্রিবেদী

১২