পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাঈদের সই করা আলাদা দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি-পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

বদলি করা কর্মকর্তারা হলেন: পুলিশ অধিদফতরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আবু হাসান মুহম্মদ তারিক, নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত পুলিশ অধিদফতরের এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইন, দিনাজপুরের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত ঢাকার বিশেষ শাখার পুলিশ সুপার মো. জাকির হোসেন ও চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত গাইবান্ধার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. আবু সায়েম প্রধান।

এছাড়াও বদলি করা অন্যরা হলেন: টাঙ্গাইলের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্তির আদেশপ্রাপ্ত ও সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব হাসান।

আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে এপিবিএনের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহাম্মদ, খুলনা নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান, ঢাকা এসবির পুলিশ সুপার জেসমিন কেকা, সুনামগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) নিকুলিন চাকমা, ডিএমপির উপপুলিশ কমিশনার ড. হুমায়রা পারভীন, ঢাকা এসবির পুলিশ সুপার আবুল কাশেম মো. বাকী বিল্লাহ, ডিএমপির উপপুলিশ কমিশনার মাহমুদুল হাসান ও সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার রাজীব দাসকে বদলি করা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতারা

টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পে দুর্নীতির অভিযোগে নথিপত্র সংগ্রহ করেছে দুদক

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, বছর শেষে স্থানীয় সরকার ভোট: মির্জা ফখরুল

খাদ্য নিরাপত্তায় কানাডার ১০ বছরের মহাপরিকল্পনা

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

সীমান্তে বিজিবি’র সঙ্গে গোলাগুলি, অস্ত্র ও গুলি উদ্ধার

বাংলাদেশে পুষ্টি উন্নয়নে যৌথ উদ্যোগ নেসলে ও বিসিএসআইআরের, উন্মোচন ‘পুষ্টিগ্রো+’

১০

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

১১

দম্ভের চেয়ে কাণ্ডজ্ঞান থাকা বেশি দরকার, শেষ পর্যন্ত বুঝল মোদি সরকার

১২