সিঙ্গাপুরে ১১ বাংলাদেশি গ্রেপ্তার

ছবি : সংগৃহীত।

সিঙ্গাপুরে একটি আবাসন এলাকায় অভিযান চালিয়ে ১২ অভিবাসী শ্রমিককে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। মাদক সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার ওই অভিবাসী শ্রমিকদের ১১ জনই বাংলাদেশি।

বৃহস্পতিবার সিঙ্গাপুরের সেন্ট্রাল নারকোটিকস ব্যুরো (সিএনবি) দেশটির উডল্যান্ডস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

শনিবার দেশটির সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস জানিয়েছে, উডল্যান্ডস থেকে গ্রেপ্তার প্রবাসী শ্রমিকদের বয়স ২৩ থেকে ৪০ বছরের মধ্যে। তাদের মধ্যে ১১ জন বাংলাদেশি এবং একজন মিয়ানমারের নাগরিক।

শুক্রবার সিএনবির এক বিবৃতিতে বলা হয়, ৩৪ বছরের এক বাংলাদেশিকে মাদকপাচার ও মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

চার ঘণ্টার ওই অভিযানে সিঙ্গাপুরের সিএনবি, হেলথ সায়েন্সেস অথরিটি, ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি, জনশক্তি মন্ত্রণালয় ও পুলিশের কর্মকর্তারা অংশ নেন। ২৭ নভেম্বর রাত ৯টার দিকে পুলিশ সিএনবির সদরদপ্তরে এই অভিযানের বিষয়ে ব্রিফিং করে। পরে অভিযান শুরু হয়। দেশটির সংবাদকর্মীদের এই অভিযান প্রত্যক্ষ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২