রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে যে ১০ টি খাবারে

ছবি সংগৃহিত।

ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা দেহের কোষগুলিকে ক্ষতির হাত থেকে রক্ষা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক ও চোখের সুস্থতা নিশ্চিত করে। 

দৈনন্দিন খাদ্যতালিকায় ভিটামিন ই-সমৃদ্ধ খাবার যোগ করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও উন্নত হয়। পুষ্টিবিদদের মতে, এই ১০টি খাবার ভিটামিন ই-এর ভালো উৎস হতে পারে।

১, পালং শাক

পালং শাক পুষ্টিগুণে ভরপুর। রান্না করা এক কাপ পালং শাকে ৩.৭ মিগ্রা ভিটামিন ই থাকে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন ও ভিটামিন সি-এর ভালো উৎস।

২, বাদাম

বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। প্রতি ১ আউন্স বাদামে প্রায় ৭.৩ মিগ্রা ভিটামিন ই পাওয়া যায়। এটি হার্টের জন্য উপকারী এবং সহজেই নাস্তার বিকল্প হতে পারে।

৩, সূর্যমুখীর বীজ

সূর্যমুখীর বীজ ভিটামিন ই-এর অন্যতম সেরা উৎস। প্রতি ১ আউন্স (২৮ গ্রাম) বীজে প্রায় ৭.৪ মিগ্রা ভিটামিন ই থাকে, যা দৈনিক প্রয়োজনের প্রায় অর্ধেক। এটি সালাদ বা দইয়ের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে।

৪, হ্যাজেলনাট

হ্যাজেলনাটে প্রতি ১ আউন্সে ৪.৩ মিগ্রা ভিটামিন ই পাওয়া যায়। এটি মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এবং নানা রকম ডেজার্টে ব্যবহার করা যায়।

৫, অ্যাভোকাডো

একটি সম্পূর্ণ অ্যাভোকাডোতে ৪.২ মিগ্রা ভিটামিন ই থাকে। এতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ত্বকের জন্য উপকারী এবং দেহের প্রদাহ কমাতে সাহায্য করে।

৬, লাল বেল পেপার

লাল বেল পেপারে প্রতি এক কাপ পরিবেশনে ১.৬ মিগ্রা ভিটামিন ই থাকে। এটি চোখের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।

৭, চিনা বাদাম ও পিনাট বাটার

প্রতি ১ আউন্স চিনা বাদাম বা পিনাট বাটারে ২.৪ মিগ্রা ভিটামিন ই থাকে। এটি সাশ্রয়ী মূল্যের একটি খাবার, যা শরীরে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে পারে।

৮, অলিভ অয়েল

এক টেবিল চামচ অতিরিক্ত ভার্জিন অলিভ অয়েলে ১.৯ মিগ্রা ভিটামিন ই থাকে। এটি হার্টের জন্য উপকারী এবং রান্নায় সহজেই ব্যবহার করা যায়

৯, স্যামন ও ট্রাউট মাছ

স্যামন ও ট্রাউট মাছের প্রতি পরিবেশনে ২.৮ মিগ্রা ভিটামিন ই থাকে। এগুলো ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস, যা হার্ট ও মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষা করে।

১০,  আম

এক কাপ আমে ১.৫ মিগ্রা ভিটামিন ই পাওয়া যায়। এটি প্রাকৃতিকভাবে মিষ্টি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি ফল।

চোখ, ত্বক ও রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত রাখতে দৈনন্দিন খাদ্যতালিকায় ভিটামিন ই-সমৃদ্ধ খাবার যোগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে

যানজট কমাতে সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলক কার্যক্রমে কারিগরি ত্রুটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : এনপিসিবিএল

৮০ দিন পর চালু হলো চা শ্রমিকদের ক্যামেলিয়া হাসপাতাল

অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য : অর্থমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিয়েছে সরকার

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ হলেও মেডিকেল কলেজ চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিকেলের মধ্যে ব্যবস্থা জানাবে মন্ত্রণালয়

ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে বিপিএল

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিকেলের মধ্যে ব্যবস্থা জানাবে মন্ত্রণালয়

১০

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১১

আর্জেন্টিনা নিয়ে পারশার উচ্ছ্বাস

১২