হামে মৃত্যু শূন্য দিনে শনাক্ত ১ হাজার ৪১৭

হামে মৃত্যু শূন্য দিনে শনাক্ত ১ হাজার ৪১৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামে ও হামের উপসর্গ নিয়ে কোনো মৃত্যু নথিভুক্ত হয়নি। তবে এই সময়ে ১ হাজার ৪১৭ শিশুর হাম শনাক্ত হয়েছে।সোমবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় এ তথ্য।

এতে বলা হয়— গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা শূন্য।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ২৪৭ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৩৫২ শিশু মারা গেছে।
এছাড়া ২৪ ঘণ্টায় ৯৬ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৩২১। এই সময়ে ১ হাজার ২৬১ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৩১৪ শিশু।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৯০৭, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ২৩২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ৩০ হাজার ৭৯১ রোগী, যাদের মধ্যে ২ লাখ ২২ হাজার ১৯ জন ছাড়পত্র পেয়ে এরইমধ্যে বাড়ি ফিরেছে।
 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ২৭ পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন পুলিশ সুপার

১

"শেখ হাসিনাকে বিমানে নাকি হেঁটে হস্তান্তর, সিদ্ধান্ত হবে ভারতের সঙ্গে আলোচনায়"

২

বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৩

না ফেরার দেশে অভিনেতা সোহেল খান

৪

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

যৌথ সামরিক মহড়া দেখতে আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

৬

ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের বিভিন্ন অঞ্চল

৭

আগুন সন্ত্রাসে আতঙ্কিত নয় জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৮

টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

৯

বিদেশি বিনিয়োগ সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নামঞ্জুর

১১

৩৩,৩৪৯ খাতার ফল বদলেছে এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।