হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’ ফের আটকে গেল

দ্য ডেইলি স্টার

ইরান হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দিলেও বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ এই নৌপথ পার হতে পারেনি।

বিএসসি সূত্রে জানা যায়, ইরানের ঘোষণার পর গত রাত ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরের থেকে জাহাজটি হরমুজ প্রণালির উদ্দেশে রওনা দেয়। কয়েক ঘণ্টা পর প্রণালির কাছাকাছি পৌঁছালে রেডিওতে ইরানের নৌবাহিনী ‘বাংলার জয়যাত্রা’সহ অন্যান্য সব জাহাজকে ফিরে যেতে নির্দেশ দেয়। অনুমতি পেতে জাহাজগুলোতে আরও অপেক্ষা করতে বলা হয়।

এর পরই ‘বাংলার জয়যাত্রা’ পারস্য উপসাগরের একটি অ্যাংকরেজে ফিরে আসে। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিএসসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে জাহাজটি হরমুজ প্রণালিতে প্রবেশ করে। ভোরে প্রণালি পার হওয়ার কথা ছিল। কিন্তু রাত সাড়ে ১২টার দিকে ইরানের নৌবাহিনী রেডিওর মাধ্যমে সব জাহাজকে ইঞ্জিন বন্ধ করে থামার নির্দেশ দেয়। তারা জানায়, হরমুজ পার হওয়ার জন্য ইরান সরকারের অনুমতির প্রয়োজন হবে।

ওই কর্মকর্তা আরও জানান, ইরানের নৌবাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, কোনো জাহাজ নির্দেশ অমান্য করলে এবং তার ওপর কোনো হামলা হলে, এর দায়ভার সংশ্লিষ্ট জাহাজের কর্তৃপক্ষকেই নিতে হবে। বর্তমানে জাহাজটি নিরাপদে অবস্থান করছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই ‘বাংলার জয়যাত্রা’ পারস্য উপসাগরে আটকা পড়ে আছে। এর আগে গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর জাহাজটি দুবার হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু অনুমতি না পাওয়ায় ফিরে আসতে বাধ্য হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২