জাহাজভাঙায় ফের শীর্ষে ‘বাংলাদেশ’

পরিবেশবাদীদের তোপের মুখেও বিশ্বে টানা তৃতীয় বারের মতো জাহাজভাঙা শিল্পে শীর্ষ স্থান দখল করে নিয়েছে বাংলাদেশ। ২০২০ সালে বাংলাদেশ একাই বিশ্বের ৩৮ দশমিক ৫ শতাংশ জাহাজ রিসাইকেল করে শীর্ষ স্থান দখল করে নিয়েছে।  গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা ‘আঙ্কটাড’ প্রকাশিত ‘রিভিউ অব মেরিটাইম ট্রান্সপোর্ট-২০২১’ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

 

প্রতিবেদন অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। ভারত ২৯ দশমিক ১ শতাংশ এবং পাকিস্তান রিসাইকেল করে ১৬ দশমিক ৬ শতাংশ জাহাজ। এছাড়া চতুর্থ স্থানে থাকা তুরস্ক জাহাজ রিসাইকেল করে ৯ দশমিক ২ শতাংশ এবং পঞ্চম অবস্থানে থাকা চায়না রিসাইকেল করে ১ দশমিক ১ শতাংশ জাহাজ। অন্যান্য দেশ রিসাইকেল করে মাত্র ৫ দশমিক ৫ শতাংশ জাহাজ।

 

এর আগে ২০১৯ সালেও বিশ্বে যত জাহাজ ভাঙা হয়েছিল তার ৫৪ দশমিক ৭ শতাংশই ভাঙা হয়েছিল বাংলাদেশে। ২০১৮ সালে বিশ্বে যত জাহাজ ভাঙা হয়েছিল বাংলাদেশ তার ৪৭ দশমিক ২ শতাংশই ভাঙেছে। সে বছর ভারতকে টপকে বাংলাদেশ প্রথম স্থান দখল করেছিল। এবার নিয়ে টানা তৃতীয়বার বাংলাদেশ এ শিল্পে প্রথম অবস্থান ধরে রাখলো।

 

এদিকে বেলজিয়ামভিত্তিক গবেষণা সংস্থা ‘শিপ ব্রেকিং প্ল্যাটফর্ম’-এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী চলতি বছরেও জাহাজ ভাঙায় এগিয়ে আছে বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিশ্বব্যাপী সর্বমোট ১২০টি জাহাজ ভাঙা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র বাংলাদেশেই ভাঙা হয়েছে ৪১টি জাহাজ। অর্থাৎ ৩৪%। এর আগে ২০২০ সালে জুলাই থেকে সেপ্টেম্বর মাসে বিশ্বব্যাপী ভাঙা ১৭০টি জাহাজের মধ্যে ২৪টি জাহাজ বাংলাদেশে ভাঙা হয়েছিল। অর্থাৎ ১৪%।

 

প্রতিবেদনে আরও বলা হয়, এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিশ্বব্যাপী ৫৮২টি জাহাজ ভাঙা হয়েছে। যার মধ্যে বাংলাদেশেই ১৯৭টি অর্থাৎ ৩৪% জাহাজ ভাঙা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২