ইংল্যান্ডকে হেঁসে খেলে হারালো দক্ষিণ আফ্রিকা

ছবি:দক্ষিণ আফ্রিকা ম্যাচ

স্বাগতিক দলকে ১৩১ রানে অলআউট করার পর ১৭৫ বল বাকি থাকতে ৭ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা।

সদ্য অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতে নেয়া দক্ষিণ আফ্রিকা ফর্ম ধরে রাখল ইংল্যান্ড সফরেও। মঙ্গলবার লিডসে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছে প্রোটিয়ারা।

এ দিন এইডেন মার্করাম ফিফটি পূর্ণ করেন মাত্র ২৩ বলে। দক্ষিণ আফ্রিকার ওপেনার হিসেবে যা ওয়ানডেতে দ্রুততম ফিফটির রেকর্ড। শেষ পর্যন্ত ৫৫ বলে খেলেন ৮৬ রানের ইনিংস। তাকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙেন আদিল রশিদ। মার্করামের ইনিংসে ছিল ১৩ চার ও ২ ছক্কার। যা প্রোটিয়াদের জয়কে সহজ করে দেয়।

অন্য দিকে স্পিনার কেশব মহারাজ (৪/২২) ও পেসার উইয়ান মুলডারের (৩/৩৩) দুর্দান্ত বোলিংয়ে মুখে মাত্র ১৩১ রানে  গুটিয়ে যায় ইংল্যান্ড।

বৃহস্পতিবার লর্ডসে দ্বিতীয় ও রোববার সাউদাম্পটনে তৃতীয় ওয়ানডে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ক্রিকেটের দুই পরাশক্তি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান

ডালাসে দ্বিতীয়ার্ধে গোলের ঝড় বইলেও পয়েন্ট ভাগ জাপান-ডাচদের

হামের উপসর্গে আরও ৪ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছাড়াল

২৭৫ রানের টার্গেটে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ৪ স্বর্ণের বারসহ একজন আটক

বেনজীর কীভাবে গ্রেপ্তার এবং সবশেষ কোথায় আছেন, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

'শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার মামলা, এতে অনেক সিদ্ধান্ত নিতে জটিলতা'

গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল

সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটক

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১০

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ ক্লাসে ফিরল মাদরাসার শিক্ষার্থীরা

১১

বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল

১২