সিলেটে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ২ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

সিলেট বিভাগে হামের পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে বিভাগে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৮ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৫ জন সন্দেহভাজন রোগী।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য বিভাগ জানায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দুই শিশু হলো মাহবুবুর রহমান ও তাকসিন। তাদের বয়স যথাক্রমে ১৪ মাস ও ৯ মাস।

গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগীর হাম শনাক্ত হয়নি। তবে এ সময়ে হামের উপসর্গ নিয়ে ১০২ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৩৩৫ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৭ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে ল্যাবরেটরি পরীক্ষায় মোট ১ হাজার ২৫ জনের হাম শনাক্ত হয়েছে।

মৃতদের মধ্যে ১০ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছিল। অন্যরা হামের উপসর্গ নিয়ে মারা গেলেও তাদের ক্ষেত্রে পরীক্ষায় হাম নিশ্চিত হয়নি। ফলে স্বাস্থ্য বিভাগের হিসাবে তাদের সন্দেহভাজন হিসেবে গণনা করা হচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

১

রূপপুরে প্রথম ইউনিটের সফল পারমাণবিক বিক্রিয়া শুরু

২

রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের মরদেহ

৩

সৌদিতে নিহতদের মধ্যে বাংলাদেশসহ কোন কোন দেশের নাগরিক আছেন?

৪

বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

৫

‘পারফেক্ট হ্যাটট্রিকে’ ইতিহাস গড়লেন হাসান মাহমুদ

৬

নারায়ণগঞ্জে এক রাতেই তিন স্থানে বিস্ফোরণ, দগ্ধ ৯

৭

বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা

৮

ছেড়ে দেয়া হলো দীপকেসহ সিজেপির তিন নেতাকে

৯

রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ১২

১০

বিক্ষোভে উত্তাল দিল্লি, আটক দেড় হাজারের বেশি

১১

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

১২