জোড়া খুনের রহস্য উদঘাটন করলো পুলিশ

রাজধানীর গেন্ডারিয়ায় দুই অটোরিকশা চালক হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। অটোরিকশা ছিনতাই করতেই এই পৃথক দুই হত্যাকান্ডের ঘটনা বলে জানায় আইন প্রয়োগকারী সংস্থাটি। 

ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ছালেহ উদ্দিন জানান, গেলো ২১ সেপ্টেম্বর অটোরিকশা চালক জিন্নাহকে এবং ১৫ অক্টোবর চালক আনোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। ঘটনা তদন্তে সন্ধান মেলে একটি ছিনতাইকারী চক্রের। পরে অভিযান চালিয়ে চক্রটির ৩ সদস্য জালাল সরদার ওরফে মাইকেল, ফজলে রাব্বি ওরফে কালা এবং ইমরানকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশের এই কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, তারা ১০০ টাকায় কেনা চাইনিজ চাকু দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলো। তারা মূলত যাত্রী সেজেই দীর্ঘদিন ছিনতাই করে আসছিলো। গ্রেপ্তারকৃত ৩ ছিনতাইকারী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে আদালত তাদের কারাগারে পাঠান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের

১০

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

১২