আর্জেন্টিনার কোচ স্ক্যালোনির মা আর নেই

আর্জেন্টিনার কোচ স্ক্যালোনির মা আর নেই

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির মা ইউলালিয়া মারজেত্তি মারা গেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সান্টা ফে প্রদেশের পুজাতো শহরে ৭৪ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘিদিন থেকে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তার মৃত্যুর খবর নিশ্চিত করে। একই সঙ্গে বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় সংস্থাটি। আর্জেন্টিনার ফুটবল অঙ্গনের পক্ষ থেকেও তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।

ইউলালিয়া মারজেত্তি স্বামী অ্যাঞ্জেল ‘চিচে’ স্কালোনির সঙ্গে পুজাতো শহরে বসবাস করতেন। স্থানীয় সমাজে তিনি পরিচিত মুখ ছিলেন। এর আগে তিনি স্থানীয় বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এই দম্পতির তিন সন্তান লিওনেল, মাউরো ও কোরিনা। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পরিবারের পক্ষ থেকে ব্যক্তিগত পরিসরে শেষকৃত্যের আয়োজন করা হবে।

প্রায় পাঁচ বছর ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন স্কালোনির মা। ২০২১ সালের অক্টোবরে কাতার বিশ্বকাপের বাছাইপর্ব চলাকালে মায়ের শারীরিক অবস্থা নিয়ে প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছিলেন আর্জেন্টিনার এই কোচ।

পেরুর বিপক্ষে ম্যাচের পর স্কালোনি বলেছিলেন, ‘আমি এখন বিশ্বকাপ নিয়ে ভাবার মতো অবস্থায় নেই।’ তার এই বক্তব্য থেকে বোঝা যায়, আর্জেন্টিনাকে বিশ্বকাপের পথে এগিয়ে নেওয়ার সময়ও তাকে ব্যক্তিগত জীবনের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছিল।

এর কয়েক মাস আগে, ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলকে হারিয়ে ২০২১ সালের কোপা আমেরিকা জয়ের পর ঐতিহাসিক শিরোপাটি মাকে উৎসর্গ করেছিলেন স্কালোনি। তখন তার মা গুরুতর অসুস্থ ছিলেন।

শিরোপা জয়ের পর স্কালোনি বলেছিলেন, ‘আমি এই জয় আমার মাকে উৎসর্গ করতে চাই। কয়েক দিন আগে তিনি বেশ গুরুতর স্বাস্থ্য সমস্যায় পড়েছিলেন এবং এখনো লড়াই করে যাচ্ছেন।’

আর্জেন্টিনার কোচ হিসেবে এটিই ছিল স্কালোনির প্রথম বড় শিরোপা। এরপর তার অধীনে দলটি ২০২২ সালের ফিনালিসিমা ও ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকা জয় করে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গা সরকারি গার্লস স্কুলে প্রশ্ন ফাঁস তদন্তে অনিয়মের অভিযোগ, অফিস সহায়ক আটক

১

মানবতাবিরোধী অপরাধ: মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড

২

এলপিজির দাম দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব

৩

অসময়ে তরমুজ চাষ করে সাড়া ফেলেছেন হাসানুর

৪

দুরারোগ্য ব্যাধি থেকে পরিত্রাণের দোয়া

৫

চলচ্চিত্রের অনুদান নীতি নিয়ে অমিতাভ রেজা"র নতুন দাবি

৬

আর্জেন্টিনার কোচ স্ক্যালোনির মা আর নেই

৭

রূপচর্চায় নতুন ধারা ‘নিউট্রি-কসমেটিকস’

৮

দেশে আরও বাড়ল স্বর্ণের দাম

৯

আইনজীবীর ভুলে মক্কেলের ভোগান্তি কাম্য নয়: হাইকোর্টের রায়

১০

তুরাগে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার লাশ

১১

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: শতভাগ আশাবাদী বিএনপি প্রার্থী ফয়সল আমীন

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।