আমরা তো ভালোই আছি, অনেক উন্নত দেশেও খাদ্যের হাহাকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক উন্নত দেশেও খাদ্যের জন্য হাহাকার চলছে। মানুষ বাজারে যায়, সুপার মার্কেট খালি। আমি এটা খোদ লন্ডনের কথা বলছি। আমাদের দেশে কিন্তু সে হাহাকার দেখেননি। কাজেই আপনাদের এটাও বিবেচনা করতে হবে, একটা সরকারের পক্ষ থেকে কতটুকু করা সম্ভব।

তিনি বলেন, টাকা তো সবাই আয় করে। বাড়ি গাড়ি সবই ঠিক আছে, কোনো দিকেই কমতি নেই। কিন্তু সেদিক বিবেচনা করলে ট্যাক্স কতজন দেয়? সঠিকভাবে কতজন সরকারকে ট্যাক্স প্রদান করে? এ সংখ্যা কিন্তু খুবই কম। ট্যাক্স ফাঁকি দেওয়ার দিকেই তো সবার নজর। সেটাই হলো বাস্তবতা। তাহলে সরকারের টাকাটা আসবে কোথা থেকে?

বুধবার (১৭ নভেম্বর) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ-পরবর্তী দেশে ফিরে এ সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। এসময় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

 

শেখ হাসিনা বলেন, একটা সময় বিদ্যুতের জন্য খুব হাহাকার ছিল। সে বিদ্যুৎ এখন আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। কিন্তু তার পরও তো বিদ্যুতে আমাদের ভর্তুকি দিতে হচ্ছে। উৎপাদন খরচও তো আমরা তুলতে পারছি না।

তেলের দাম সংক্রান্ত প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, আজকে সারা বিশ্বেই তেলের দাম বেড়ে গেছে। আমাদের তো তেল কিনে আনতে হয়। আপনারা কী বলতে পারেন আমরা কত টাকা ভর্তুকি দেই বছরে? শুধু ডিজেলের পেছনেই ২৩ হাজার কোটি টাকা ভর্তুকি দেই। বিদ্যুৎ এবং আনুষঙ্গিক সবকিছু মিলিয়ে ৫৩ হাজার কোটি টাকা আমরা ভর্তুকি দিয়ে থাকি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা কৃষকদের বিদ্যুতে বিশেষ ছাড় দিয়ে থাকি। যে সারের দাম ৯০ টাক ছিল, সেটি আমরা মাত্র ১৫ থেকে ১৬ টাকায় কৃষকের হাতে পৌঁছে দিচ্ছি। প্রতিটি ক্ষেত্রে তাদের (কৃষকদের) সহায়তা দিচ্ছি। জনগণের প্রতি যে দায়িত্ববোধ, সে সম্পর্কে আমরা সবসময়ই সচেতন। করোনার সময় আমরা গ্রাম পর্যন্ত নগদ অর্থ সহায়তা দিয়েছি। জিনিসপত্রের দাম যেন নিয়ন্ত্রণে থাকে, তার সব রকম ব্যবস্থাও আমরা নিয়েছি।

 

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২