আইফোনের যে সুবিধা ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে

আইওএস অপারেটিং সিস্টেমে চলা আইফোনের বেশ কিছু সুবিধা ব্যবহার করা যায় না অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে। আবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের বিভিন্ন সুবিধা ব্যবহার করা যায় না আইফোনে। আর তাই মাঝেমধ্যেই একে অপরের তৈরি বিভিন্ন সুবিধার আদলে নিজেদের অপারেটিং সিস্টেমে নতুন সুবিধা যুক্ত করে গুগল ও অ্যাপল। এরই ধারাবাহিকতায় এবার অ্যাপল ম্যাপসের ওয়েব সংস্করণ অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য উন্মুক্ত করেছে অ্যাপল। 

নতুন এ সুবিধা চালুর ফলে এখন আইফোনের মতো অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকেও অ্যাপল ম্যাপস ব্যবহার করা যাবে।

উল্লেখ্য, গত বছর অ্যাপল ম্যাপসের ওয়েব সংস্করণ পরীক্ষামূলকভাবে চালু করে অ্যাপল। প্রাথমিকভাবে সংস্করণটি উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হওয়ায় শুধু কম্পিউটার থেকে সেবাটি ব্যবহার করা যেত। তবে এবার অ্যাপল ম্যাপসের ওয়েব সংস্করণ মোবাইল প্ল্যাটফর্মের জন্য চালু হওয়ায় অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকেও অ্যাপল ম্যাপস ব্যবহার করা যাবে।

অ্যাপলের তথ্যমতে, অ্যাপল ম্যাপসের ওয়েব সংস্করণে ব্যবহারকারীরা ব্যবসাপ্রতিষ্ঠান, রেস্তোরাঁসহ বিভিন্ন স্থানের তথ্য খুঁজতে পারবেন। ফলে সহজেই নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার দিকনির্দেশনা পাওয়া যাবে। এই ঠিকানা থেকে সরাসরি অ্যাপল ম্যাপসের ওয়েব সংস্করণ ব্যবহার করতে পারবেন অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল : তারেক রহমান

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

কিশোরগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, বোরো ধানের ব্যাপক ক্ষতি

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ট্রাম্পের সফর ঘিরে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের

ভাঙ্গুড়ায় সাংবাদিক পিপুলকে পেটানোর অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

১০ পরীক্ষার্থীকে বহিষ্কার করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

মে দিবস উপলক্ষে ঢাকায় প্রধানমন্ত্রীর প্রথম জনসভা আজ

১০

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

১১

মহান মে দিবস আজ

১২