বৃষ্টির পর বাড়বে শীতের তীব্রতা

বৃষ্টির পর শীতের তীব্রতা বাড়বে। ছবি সংগৃহিত

পৌষ মাসের শুরুতেই শীতের দাপট বাড়তে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলে। উত্তরাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা এখন ১০ থেকে ১২ ডিগ্রির ঘরে পৌঁছেছে। দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে শীতের প্রকোপ আরও বাড়ার শঙ্কা ব্যক্ত করা হয়েছে। সাগরে লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোতে শুরু হচ্ছে ভারী বৃষ্টি, যা তাপমাত্রা আরও কমিয়ে আনবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার থেকে উপকূলীয় ওই অঞ্চলগুলো দিয়ে মেঘ দেশের মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় দিনের আকাশ মেঘ ও কুয়াশায় ঢেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হতে পারে বৃষ্টিও। একই সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ছড়িয়ে পড়ছে।

আবহাওয়ার পূর্বাভাস আরও বলছে, আজ দিনে আকাশে মেঘ থাকলেও কোথাও কোথাও রোদের দেখা পাওয়া যেতে পারে। তবে উপকূলে রোদ কম উঠতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি আজ আরও বিস্তৃত হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। তিন দিন ধরে এটি সাগরে অবস্থান করায় প্রচুর মেঘমালা তৈরি হচ্ছে। দেশের উপকূলীয় এলাকায় আজ শুরু হওয়া বৃষ্টি আগামীকাল রোববারও দেশের বিভিন্ন স্থানে চলতে পারে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে পুষ্টি উন্নয়নে যৌথ উদ্যোগ নেসলে ও বিসিএসআইআরের, উন্মোচন ‘পুষ্টিগ্রো+’

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

দম্ভের চেয়ে কাণ্ডজ্ঞান থাকা বেশি দরকার, শেষ পর্যন্ত বুঝল মোদি সরকার

আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

হেফাজত হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা, চলবে রুটিন অনুযায়ী

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

১০

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

১১

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১২