এমন সাহসী কণ্ঠস্বর কি আর পাব : নিলয়

ছবি : সংগৃহীত।

একটি নাম, একটি কণ্ঠ—যা সাহস ও প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছিল জুলাই গণ-অভ্যুত্থানে। সেই শরীফ ওসমান হাদি আর নেই। 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আন্দোলনের সম্মুখযোদ্ধা হাদি বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ।

শোকের ছায়া নেমে এসেছে দেশের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি শোবিজ অঙ্গনেও।

হাদির মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্টে শোক ও প্রতিবাদ জানাতে শুরু করেন দেশের জনপ্রিয় তারকারা। এই শোকের মিছিলে শামিল হয়েছেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরও।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে আবেগঘন এক পোস্টে প্রয়াত হাদির প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।

নিলয় আলমগীর লেখেন, ‘হাদি হয়তো এমন বিদায় চেয়েছিল। সবার দোয়া আর ভালোবাসা নিয়ে চলে গেল। এমন সাহসী কণ্ঠস্বর কি আর পাব।’

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি।

আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়া হয়। টানা ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে নিভে যায় প্রতিবাদী কণ্ঠটি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

১১

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১২