সুস্থ থাকতে কোনটি বেশী উপকারি গ্রিন টি নাকি রং চা, জানালেন পুষ্টিবিদরা

সংগৃহিত ছবি।

ঘুম থেকে উঠে দিনের শুরুতেই অনেকে চা পান করেন। আবার কাজের ফাঁকে একটু চা না হলে চলেই না। অনেকেই স্বাস্থ্যের কথা ভেবে দুধ চা এড়িয়ে যান। তারা রং চা বা লিকার টি খান অনেকে আবার গ্রিন টি খান। তবে আমাদের শরীরের জন্য কোনটা ভালো সেটা জানেন না অনেকেই। 

পুষ্টিবিদরা বলেন, রং চা এবং গ্রিন টি, দুইই শরীরের জন্য অত্যন্ত উপকারী। দুই চা আমাদের স্বাস্থ্যে দারুণ প্রভাব ফেলে। এই দুই ধরনের চাই ক্যামেলিয়া সিনেনসিস গাছের পাতা থেকে তৈরি করা হয়। দুটির মধ্যে মূল পার্থক্য হল রং চা অক্সিডাইজড এবং সবুজ চা নয়। রং চা তৈরি করার জন্য, পাতাগুলি প্রথমে পাকানো হয় এবং তারপরে অক্সিডেশন প্রক্রিয়া শুরু করার জন্য বাতাসের সংস্পর্শে আসে। এই প্রতিক্রিয়ার ফলে পাতাগুলি গাঢ় বাদামি হয়ে যায় এবং সময়ের সঙ্গে চায়ের স্বাদ আরও তীব্র হতে থাকে। অন্যদিকে, গ্রিন টির অক্সিডেশন বন্ধ করে প্রক্রিয়াজাত করা হয়। পুরো প্রক্রিয়াজাতকরণ একই ভাবে হয় কেবল অক্সিডেশন হয় না। আর এ কারণেই গ্রিন টি সবুজ থাকে।

এমনকি গ্রিন টি পান করলে কমে ওজন। তাই বর্তমান সময়ে অনেকেই গ্রিন টি পান করেন। অন্যদিকে, যেহেতু গ্রিন টি-এর ক্ষেত্রে পাতাগুলিকে ব্ল্যাক টি-র মত ফারমেন্টেশন এবং অক্সিডেশন প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়া হয় না তাই গ্রিন টি-তে প্রচুর পরিমাণ এপিগ্ললোকেটেচিন থ্রি গলাতে (ইজিসিজি) এবং থেফ্লাভিনের থাকে। যা গ্রিনটিকে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর রাখে। আর অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার, কার্ডিওভাসকুলার রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।  

সবশেষে পুষ্টিবিদরা বলেন, উভয় চায়ের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। দুই চায়ে দুই ধরনের কিছু উপাদান এদের গুনগুনে পরিবর্তন এনেছে। গ্রিন টি কিছু ক্ষেত্রে এগিয়ে থাকলেও দুই চাতে দুই ধরনের উপকার আছে। তাই চাইলে দুই চা নিয়ম করে পান করা যেতে পারে।  

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১০

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১১

বিপুল রিল সুতা ও জাল জব্দ, সংযোগ বিচ্ছিন্ন

১২