ঈদের চাঁদ দেখা যাবে কবে, জানালো আবহাওয়া অধিদপ্তর

ছবি সংগৃহিত।

পবিত্র রমজানের শেষে শাওয়ালের প্রথম দিনে উদ্‌যাপিত হয় মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। শাওয়ালের চাঁদ দেখা সাপেক্ষে প্রতি বছর দেশে ঈদুল ফিতরের তারিখ জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে এর আগেই নতুন চাঁদের জন্ম কবে হতে পারে এ বিষয়ে চাঁদের স্থানাঙ্ক জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া সংস্থাটি জানিয়েছে, আগামী ২৯ মার্চ অমাবস্যা শেষ হয়ে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে। ওইদিন সূর্যাস্তের সময় সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে চাঁদের বয়স হবে ০ দশমিক ০৫২১ দিন।

দেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের স্থানাংক বিবরণীতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৯ মার্চ বাংলাদেশ সময় বিকেল ৪টা ৫৮ মিনিটে অমাবস্যা শেষ হয়ে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে। ওইদিন সূর্যাস্তের সময় সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে বিএসটিতে চাঁদের বয়স হবে ০ দশমিক ০৫২১ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার রাত ১০টা ৩ মিনিটের আগে চন্দ্রান্ত ঘটবে।

চাঁদের স্থানাংক বিবরণীতে আরও বলা হয়েছে, ৩০ মার্চ সূর্যাস্তের সময় সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে বিএসটিতে চাঁদের বয়স হবে ১ দশমিক ০৫২৪ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ৪৩ দশমিক ৪ মিনিট পর চন্দ্রান্ত ঘটবে। ওইদিন রাত ১টা ১৯ মিনিটে বিএসটিতে প্রতিপদ শেষ হয়ে দ্বিতীয়া শুরু হবে। আর ৩১ মার্চ সূর্যাস্তের সময় সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে বিএসটিতে চাঁদের বয়স হবে ২ দশমিক ০৫২৮ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ১ ঘণ্টা ৫১ মিনিট পর চন্দ্রান্ত ঘটবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে

যানজট কমাতে সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলক কার্যক্রমে কারিগরি ত্রুটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : এনপিসিবিএল

৮০ দিন পর চালু হলো চা শ্রমিকদের ক্যামেলিয়া হাসপাতাল

অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য : অর্থমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিয়েছে সরকার

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ হলেও মেডিকেল কলেজ চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিকেলের মধ্যে ব্যবস্থা জানাবে মন্ত্রণালয়

ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে বিপিএল

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিকেলের মধ্যে ব্যবস্থা জানাবে মন্ত্রণালয়

১০

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১১

আর্জেন্টিনা নিয়ে পারশার উচ্ছ্বাস

১২