আন্দোলন যা হবার হয়েছে, এখন সবাই সঠিকভাবে কাজ করুক: অর্থ উপদেষ্টা

জাতীয় স্বার্থের বিপক্ষে গিয়ে সব কার্যক্রম একদম বন্ধ করে দেয়া কোনভাবেই ঠিক হতে পারে না। আন্দোলন যা হবার হয়েছে, এখন ভয় পক্ষপাত ছাড়া ঠিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (৩০ জুন) সচিবালয়ে অর্থ বিভাগের মনিটরিং সেলের কর্মসূচি SABRE+ এর উদ্বোধন শেষে এনবিআর কর্মকর্তাদের উদ্দেশ্য করে এসব কথা বলেন তিনি। 

সালেহউদ্দিন আহমেদ বলেন, জাতীয় স্বার্থের বিপক্ষে গিয়ে সব কার্যক্রম একদম বন্ধ করে দেয়া কোনভাবেই ঠিক নয়। আন্দোলন যা হবার হয়েছে, এখন ভয় পক্ষপাত ছাড়া ঠিকভাবে কাজ করুক সবাই। স্বচ্ছতা নিশ্চিত করে কাজ করুক সবাই।

অর্থ উপদেষ্টা বলেন, টক শোতে অনেকে বলেন কিছুই হচ্ছে না। কিন্তু তাদেরকে বলবো, দেখার জন্য চোখ থাকা লাগে। শুধু বিল্ডিং মানেই সব না। ভেতরে ভেতরে অনেক কাজ করা হয়েছে। অনলাইনে অনেক সেবা মিলছে। অনেকক্ষেত্রে বিশ্বব্যাংক বা আইএমএফ সহায়তা করছে মানে তাদের কথা মতো করা হচ্ছে তা নয়, নিজেদের প্রয়োজনেই করা হচ্ছে।

তিনি আরও বলেন, এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের বিষয়ে দুদক ভালো বলতে পারবেন। এ বিষয়ে সরকার কোন হস্তক্ষেপ করছে না। আমার সময়ে তো নয়ই। এখন অনেকের বিরুদ্ধেই দুদক তদন্ত করছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২