পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু

ছবি: সংগৃহীত।

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ১৬ জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ চলছে। এই দফায় প্রায় ৩ কোটি ৬০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন, আর প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ৪৫২ জন প্রার্থী।

নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাচন কমিশন প্রায় ২ হাজার ৪৫০ কোম্পানি কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী মোতায়েন করেছে, যাতে ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

রাজনৈতিকভাবে এই দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে উত্তরবঙ্গের আসনগুলোতে প্রভাব বিস্তার নিয়ে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বিরোধী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। ২০২১ সালের নির্বাচনে এই আসনগুলোর মধ্যে বিজেপি ৫৯টি এবং তৃণমূল ৯৩টি আসনে জয় পেয়েছিল।

রাজ্যে ক্ষমতা ধরে রাখতে মরিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। অন্যদিকে প্রথমবারের মতো রাজ্যে সরকার গঠনের লক্ষ্যে জোরালো প্রচার চালাচ্ছে নরেন্দ্র মোদি-এর দল বিজেপি।

ভোটের আগে দুই পক্ষই জোরালো প্রচার চালিয়েছে। বুধবার উত্তর ২৪ পরগনার এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বাংলার মানুষ তৃণমূলের সঙ্গেই আছে এবং এবারও বিজেপিকে প্রত্যাখ্যান করবে। অপরদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, ভোটার তালিকা স্বচ্ছ হলে তৃণমূলের জয়ের সম্ভাবনা কমে যাবে।

নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওই দিন কলকাতা ও সংলগ্ন এলাকার ১৪২টি আসনে ভোট নেওয়া হবে। সব দফা শেষে ফল ঘোষণা করা হবে ৪ মে।

এদিকে একই দিনে ভারতের তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সেখানে ৫ কোটির বেশি ভোটার ৪ হাজারের বেশি প্রার্থীর ভাগ্য নির্ধারণে ভোট দিচ্ছেন। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ক্ষমতা ধরে রাখার লড়াই করছেন, আর এআইএডিএমকে নেতা ইদাপ্পাদি কে পালানিস্বামী পুনরায় ক্ষমতায় ফেরার চেষ্টা করছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২