দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ‘বিশ্ব হিন্দু পরিষদের’ বিক্ষোভ

ছবি : সংগৃহীত।

ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ‘বিশ্ব হিন্দু পরিষদের’ ব্যানারে কয়েকশ মানুষ বিক্ষোভ করেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালের এমন একটি ভিডিও গণমাধ্যমে এসেছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন বিক্ষোভকারী পুলিশের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে হাইকমিশনের ভেতরে ঢোকার চেষ্টা করছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ময়মনসিংহে এক হিন্দু যুবককে নির্মমভাবে হত্যার ঘটনায় ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। 

বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের নেতৃত্বে এই বিক্ষোভে বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়ন ও ধর্মীয় স্থাপনায় হামলার অভিযোগ তোলা হয়।

বিক্ষোভকে ঘিরে বাংলাদেশ হাইকমিশনের সামনে নিরাপত্তা জোরদার করেছে দিল্লি পুলিশ। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও বিক্ষোভকারীদের একটি অংশ ব্যারিকেড ভেঙে কূটনৈতিক ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অন্তত দুই স্তরের ব্যারিকেড ভাঙতে সক্ষম হয় বিক্ষোভকারীরা।

এক বিক্ষোভকারী বলেন, “আজ যদি আমরা আওয়াজ না তুলি, তাহলে আমি-তুমিও একদিন ‘দিপু’ হয়ে যাব।” আরেকজন বলেন, “বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে। এটি রাম ও কৃষ্ণের দেশ। আমরা কাউকে হত্যা করি না, কিন্তু সেখানে আমাদের মা-বোনদের ধর্ষণ করা হচ্ছে।”

বিক্ষোভকারীরা ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে দিপু চন্দ্র দাস হত্যার বিচার দাবি করেন। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের কুশপুতুলও দাহ করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের আটক করছে এবং পুনরায় ব্যারিকেড স্থাপন করছে। নিরাপত্তা সংস্থাগুলো আগেই বিক্ষোভের আশঙ্কায় সতর্ক ছিল। হাইকমিশন এলাকাজুড়ে তিন স্তরের ব্যারিকেড বসানো হয় এবং পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

এর আগে গত ২২ ডিসেম্বর ২০২৫ শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে ভাঙচুর এবং ২০ ডিসেম্বর ২০২৫ নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনা ঘটে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২