মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়াচ্ছে ইউক্রেন

সংগৃহীত।

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এবার সম্পৃক্ত হচ্ছে ইউক্রেন। ইরানের তৈরি শাহেদ ড্রোন মোকাবিলায় উপসাগরীয় দেশগুলোকে সহায়তা দিতে ইতোমধ্যে শতাধিক বিশেষজ্ঞ পাঠিয়েছে কিয়েভ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইউক্রেন এখন পর্যন্ত ২০০ জনের বেশি বিশেষজ্ঞ সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব ও কুয়েতে পাঠিয়েছে। আরও অন্তত ৩০ জন বিশেষজ্ঞ পাঠানোর প্রস্তুতি চলছে।

সম্প্রতি যুক্তরাজ্যের পার্লামেন্টে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইরানকে ঘিরে চলমান সংঘাত ইউক্রেনের জন্য দূরের কোনো বিষয় নয়। কারণ রাশিয়া এই যুদ্ধে ইরানকে সহায়তা করছে।

তিনি জানান, ইরানের শাহেদ ড্রোন আগে রাশিয়াকেও সরবরাহ করা হয়েছিল, যা ইউক্রেন যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। এসব ড্রোন ভূপাতিত করার ক্ষেত্রে ইউক্রেন প্রায় ৯০ শতাংশ সফলতা অর্জন করেছে, যা আরও বাড়ানোর লক্ষ্য রয়েছে।

এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে কাজ করছে ইউক্রেন। কিয়েভ জানিয়েছে, তারা প্রতিদিন বিপুলসংখ্যক ইন্টারসেপ্টর ড্রোন উৎপাদনে সক্ষম এবং এর একটি বড় অংশ মিত্র দেশগুলোকে সরবরাহ করা সম্ভব।

বিশ্লেষকদের মতে, এতদিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে বেশি গুরুত্ব দেওয়ায় নিম্ন উচ্চতায় উড়তে সক্ষম ড্রোন মোকাবিলায় উপসাগরীয় দেশগুলো তুলনামূলকভাবে দুর্বল ছিল। ইউক্রেনের প্রযুক্তি ও অভিজ্ঞতা সেই ঘাটতি পূরণে ভূমিকা রাখতে পারে।

খরচের দিক থেকেও এই ব্যবস্থার গুরুত্ব রয়েছে। যেখানে একটি শাহেদ ড্রোন প্রতিহত করতে বিপুল অর্থ ব্যয় হয়, সেখানে তুলনামূলক কম খরচে ইউক্রেনীয় ইন্টারসেপ্টর ড্রোন ব্যবহার করা সম্ভব।

সব মিলিয়ে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ইউক্রেনের সম্পৃক্ততা নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফৌজদারি অপরাধ তদন্ত ও অভিযান কার্যক্রম চালাতে পারবে এপিবিএন

ধামরাইয়ে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৩

ডেঙ্গুতে সাতদিনে ৩৩ জনের মৃত্যু

সর্বজনীন পেনশন স্কিমে মুনাফার হার বাড়িয়ে ১১ দশমিক ৭২ শতাংশ নির্ধারণ

শিক্ষক নিয়োগসহ সব ক্ষেত্রে যোগ্যতা ও মেধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: রাষ্ট্রপতি

ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী আমিন

৬ জুনের আগে শেষ করতে হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি সানাউল্লাহ

ইতালি যাওয়ার পথে নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির

১০

কারওয়ান বাজার থেকে কাঁচামালের আড়ত সরবে? বিকল্প ৩ বাজারের কী হাল?

১১

সারাদেশে আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

১২