রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতুতে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন।এতে সেতুর একটি বড় অংশ ধসে পড়েছে বলে দাবি করেছে কিয়েভ।এ অভিযানকে ‘অভূতপূর্ব’ বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, ক্রিমিয়া সেতুর বড় একটি অংশ পানিতে ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সেতুর সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থাও।
জেলেনস্কির দাবি, কয়েক সপ্তাহের পরিকল্পনার পর সাত ধাপে পরিচালিত হয় এই অভিযান।হামলার আগে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম দুর্বল করা হয়। এরপর ড্রোন হামলার মাধ্যমে সেতুটিকে লক্ষ্যবস্তু করা হয়।
রাশিয়ার সামরিক সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট এই সেতু।ফলে এর ক্ষয়ক্ষতিতে রুশ সেনাদের রসদ পরিবহনে বিঘ্ন ঘটতে পারে।
এদিকে ক্ষতিগ্রস্ত সেতুটি আগের চেয়েও উন্নতভাবে পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছে ক্রেমলিন।অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় ইউক্রেনীয় ড্রোন হামলায় দুই হাজার ২৫৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
সব মিলিয়ে, ক্রিমিয়া সেতুতে হামলাকে কেন্দ্র করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উত্তেজনা আরও বাড়ছে।