বাংলাদেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের হাত নেই

সংগৃহিত ছবি।

বাংলাদেশের সরকার পতনে যুক্তরাষ্ট্রের বা মার্কিন ডিপ স্টেটের কোনও হাত নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র্র মোদির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে দুই নেতা গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, যার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কিত প্রশ্নও ছিল।

এ সময় বাংলাদেশে হাসিনা সরকারের পতনের সঙ্গে মার্কিন ডিপ স্টেটের জড়িত থাকার অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প এসব কথা বলেন।

তবে তিনি আরও বলেন, ‘আমি বাংলাদেশ ইস্যুটি প্রধানমন্ত্রী মোদির ওপর ছেড়ে দিচ্ছি।’

যদিও পরে নরেন্দ্র মোদি বাংলাদেশ প্রসঙ্গ এড়িয়ে গিয়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে কথা বলেন।

এর আগে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতাগ্রহণের পর দুই নেতার মধ্যে এটিই প্রথম সশরীরে বৈঠক।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারত পালানোর চেষ্টা, দুই কর্মকর্তা আটক

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থা, কী ঘটে অভিনেত্রীর সঙ্গে

ভিসি নিয়োগে প্রাধান্য ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের

শতকের ঘরে সবজি, কাঁচা মরিচ ৪০০ টাকা

দুদকের নতুন সচিব হলেন সাইদুর রহমান খান

শিক্ষার্থীদের আসল শত্রু হলো আরএসএস: রাহুল গান্ধী

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ

ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজ দেখে মুগ্ধ মার্কিন কৃষি বিভাগের প্রতিনিধিদল

১০

সার্ককে কার্যকর করতে ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত একমত

১১

৭ মাসে ডেঙ্গুর থাবায় অর্ধশত মৃত্যু

১২