জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত।

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্যের অগ্রগতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়া এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়।

রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের পলিটিক্যাল ও ইকোনমিক কনসুলার এরিক গিলম্যান, পাবলিক অফিসার মনিকা এল সাই, পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট এবং পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ।

 

জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে অভিনেতারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন: অন্নু

স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তর ঘিরে অনিশ্চয়তা, ৪৩৮২ কর্মীর চাকরি রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

ভোট দেয়ার পর নিজের অভিজ্ঞতা জানিয়ে যা জানালেন রচনা

ভারতকে সতর্ক করলেন সাকিব: আইপিএল কি টেস্ট ক্রিকেটের ক্ষতি করছে?

চুয়াডাঙ্গার শেখপাড়ায় ভাড়া বাড়ি থেকে তরুণীর মরদেহ উদ্ধার

ইরানে যুদ্ধ শুরুর পর ২১ জনের মৃত্যুদণ্ড: জাতিসংঘ

সয়াবিন তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

পিএসএল ফাইনাল খেলতে পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা

বুবলীর কলকাতার প্রথম সিনেমা মুক্তি কবে, জানালেন নির্মাতা

ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার- প্রধানমন্ত্রী

১০

হরমুজে আটকে শত জাহাজ, বন্দি হাজারো নাবিক

১১

বিশ্বকাপে প্রতিপক্ষের সঙ্গে মুখ ঢেকে কথা বললে লাল কার্ড

১২