বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি জানালেন জাতিসংঘ মহাসচিব

ছবি: বাসস

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে বাংলাদেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি এ সমর্থন ও সংহতি জানান।

এসময় নবগঠিত বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক অভিনন্দন জানান জাতিসংঘ মহাসচিব। বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় প্রদানে বাংলাদেশের ধারাবাহিক মানবিক নেতৃত্ব ও উদারতার ভূয়সী প্রশংসাও করেন।

বৈঠকে সমসাময়িক বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী চলমান বৈশ্বিক তেল সংকটের প্রেক্ষিতে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর সম্মুখীন চ্যালেঞ্জসমূহ এবং দরিদ্র দেশগুলোর ওপর অসম ও বৈষম্যমূলক প্রভাব বিষয়ে আলোকপাত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিবকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আন্তোনিও গুতেরেস আমন্ত্রণটি সাদরে গ্রহণ করেন এবং এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠক শেষে উভয় পক্ষ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

শঙ্কা মুক্ত, ২০২৭ বিশ্বকাপে অংশ নিতে পারবেন লিটনরা

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার

‘আজ আমারও জন্মদিন, মা পরীর জন্মদিন’

এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হঠাৎ পায়ের পেশিতে টান ধরলে কী করবেন

রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান

জুলাইয়ে হামলার সংবাদ প্রচার করা টিভি বন্ধে আরাফাতকে নির্দেশ দেন কাদের

সর্বোচ্চ পাস ঢাকা শিক্ষা বোর্ডে, সর্বনিম্ন মাদ্রাসায়

সৌদি আরবে সোফা কারখানায় নিহতদের মধ্যে ১০ জনই নওগাঁর বাসিন্দা

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ছাড়াই যুদ্ধ শেষ করে বিজয় ঘোষণা করতে চান ট্রাম্প

১০

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১১

সালমান শাহ হত্যা মামলায় ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ

১২