নতুন বাজারে ইউআইইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

শিক্ষার্থীদের অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ একাধিক দাবিতে রাজধানীর নতুনবাজার এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল।

সোমবার দুপুরের পর কয়েক শ শিক্ষার্থী সড়ক অবরোধে অংশ নেন। এসময় তাদের নানা রকম স্লোগান দিতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানানা, দুপুরে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কয়েক শ শিক্ষার্থী নতুনবাজার সিগন্যালের সামনে সড়ক অবরোধ করেন। ফলে নতুনবাজার এলাকা দিয়ে যাতায়াতকারী সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ অবরোধের কারণে শত শত যানবাহন আটকা পড়েছে।

পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে নতুনবাজার এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

ডিএমপির বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। আমরা শিক্ষার্থীদের বোঝাচ্ছি তারা যেন রাস্তা ছেড়ে চলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকিটের চাহিদা তুঙ্গে, সুযোগ বুঝে দাম আরও বাড়িয়ে দিল ফিফা

শাহরুখের ছবি বদলে দেয় এই নায়িকার জীবন

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আজ, সবার নজর ইসলামাবাদে

চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার

আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধিদল

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

১০

বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে

১১

লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

১২