ইরানকে সাহায্য করলে ‘শাস্তি’ পেতে হবে: ট্রাম্প

ছবি: সংগৃহীত

ইরানের অর্থনীতিকে লক্ষ্য করে নতুন অর্থনৈতিক অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এই ঘোষণা দিয়ে তিনি বলেন, ইরানকে সাহায্য করা বা দেশটির সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকেও ‘মারাত্মক’ শাস্তির মুখে পড়তে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প লেখেন, ‘আজ, আমি যেকোনো দেশের বিরুদ্ধে নেওয়া সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযানের ঘোষণা দিচ্ছি! এটি হবে অভূতপূর্ব মাত্রার অর্থনৈতিক যুদ্ধ এবং একঘরে করার পদক্ষেপ।’  

তিনি আরও বলেন, ‘কোনো দেশ যদি তাদের আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা, বিমানবন্দর বা সরকারি সংস্থাকে ব্যবহার করে ইরানকে কোনো ধরনের সুবিধা দেওয়ার সুযোগ দেয়, তবে তাদের নিজেদেরই ভয়াবহ অর্থনৈতিক পরিণতির সম্মুখীন হতে হবে।’ তবে নির্দিষ্ট করে কোনো দেশের নাম বা শাস্তির ধরন তিনি উল্লেখ করেননি।

মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন চলমান যুদ্ধ প্রায় ষষ্ঠ মাসে পদার্পণ করেছে এবং এর কোনো আশু কূটনৈতিক বা সামরিক সমাধানের পথ দেখা যাচ্ছে না। এদিকে নভেম্বরের নির্বাচন ঘনিয়ে আসায় দেশের অভ্যন্তরেও ট্রাম্পকে এই যুদ্ধ নিয়ে নতুন করে রাজনৈতিক সমালোচনার মুখে পড়তে হচ্ছে। 

ট্রাম্পের এই ঘোষণার প্রায় এক সপ্তাহ আগে মার্কিন অর্থমন্ত্রী (ট্রেজারি সেক্রেটারি) স্কট বেসেন্টও জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর এমন অর্থনৈতিক বিচ্ছিন্নতা চাপিয়ে দেবে যা বিশ্ব আগে কখনো দেখেনি।

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে ক্ষেপণাস্ত্র হামলায় কিছুটা বিরতি থাকলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার খসড়া চুক্তি ভেঙে যাওয়ার পর থেকে হরমুজ প্রণালী দিয়ে নৌ-চলাচলের ওপর কার্যকর অবরোধ অব্যাহত রেখেছে ইরান। সাম্প্রতিক দিনগুলোতে উভয় পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান চলার কথা শোনা গেলেও, মঙ্গলবার ট্রাম্প জোর দিয়ে জানান যে আলোচনা বন্ধ রয়েছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমের এক বার্তায় তিনি হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ

মির্জা ফখরুলকে আসিফ আলি জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু

শিক্ষার্থীরা পড়ালেখা শেষে কর্মক্ষম হতে পারে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে

তবে কি আবারও মাঠে নামছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, বন্ধ থাকবে যেসব সড়ক

প্রয়োজনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক নুর

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ সন্ধ্যা সাড়ে ৭টায়

গ্যাসের সরবরাহ বাড়েনি শিল্পের সংকটও কাটেনি

১০

ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতনের হুমকি যুক্তরাষ্ট্রের

১১

সিজার অপারেশনে শিশুর মাথা, ঠোঁট ও শরীর কেটে ফেলার অভিযোগ, নবজাতকের মৃত্যু

১২