মালয়েশিয়া-চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি

ছবি: সংগৃহীত।

মালয়েশিয়া ও চীনে সফরকালে দেশের মানুষের স্বার্থে কথা বলার পাশাপাশি তাদের স্বার্থ রক্ষার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। শনিবার (২৭ জুন) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্যকালে এমনটা জানান তিনি।

এদিন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অধিবেশনের ১৬তম কার্যদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের অভূতপূর্ব সাফল্যের জন্য উত্থাপিত ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরে বিরোধী দলসহ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার জন্য আমাদের দায়িত্ব দিয়েছে। আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি, সেটি হলো- বাংলাদেশ ফাস্ট বা সবার আগে বাংলাদেশ। আমি সেই কাজটিই করার চেষ্টা করেছি।

তারেক রহমান বলেন, আমি আমার অবস্থান থেকে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি। এখানে আমাদের কারও কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটির মাধ্যমে যদি ভালো কোনোকিছু অর্জন হয়ে থাকে, তাহলে এটি বাংলাদেশের অর্জন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ প্রাণহানি

১

শাক সবজি মাছ মাংসসহ নিত্যপণ্যের দাম বাড়ছেই

২

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

৩

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও তার সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

৪

পাকিস্তান সফর প্রসঙ্গে সাংবাদিকদের যা বললেন তারেক রহমান

৫

সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু

৬

গাজায় নিজেদেরই ড্রোন বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা নিহত

৭

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

৮

দেশের স্বার্থে নির্বাচনের ফলাফল বুকে পাথরচাপা দিয়ে মেনে নিয়েছি: গোলাম পরওয়ার

৯

এলএনজি খালাস শুরু, কাটতে যাচ্ছে গ্যাস সংকট

১০

রূপগঞ্জে ‎বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ জব্দ, আটক ৬

১১

মাছ-মুরগির দামে কিছুটা স্বস্তি, ডিমে উল্টো চিত্র

১২