তিন ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

জয়পুরহাটের পুরানাপুল এলাকায় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের ভেঙে যাওয়া কয়েল স্প্রিং ও বডি মেরামত শেষে তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ তিন ঘণ্টা বন্ধ থাকে। খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মেরামত শুরু করেন। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়, ট্রেনের যাত্রী ও রেলওয়ে সূত্রে জানা যায়, সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট স্টেশনের আগে পুরানাপুল রেলগেট এলাকা পার হয়ে হঠাৎ ট্রেনের একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে নিচে নেমে যায়। এরপর ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়ে। এরপর থেকে বেলা ১২টা পর্যন্ত উত্তরাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ থাকে।

ট্রেনের পরিচালক আনোয়ার হোসেন জানান, স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত টের পাওয়ায় ভয়াবহ দুর্ঘটনা থেকে ট্রেন ও যাত্রীরা রক্ষা পেয়েছেন। পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাগামী রুটসহ উত্তরাঞ্চলে ট্রেন যোগাযোগ বন্ধ হয়। ঘটনার পর নিকটবর্তী সান্তাহার জংশন থেকে রিলিফ ট্রেন (উদ্ধারকারী দল) ঘটনাস্থলে পৌঁছায়।

উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত স্প্রিংটি সাময়িক মেরামত করে ট্রেনটিকে জয়পুরহাট রেল স্টেশনে সরিয়ে নিয়ে যায়। এতে ৩ ঘণ্টা পর বেলা ১২টার দিকে ঢাকা, খুলনা, রাজশাহী, পঞ্চগড় ও চিলাহাটি রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৩

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৬

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৭

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

৮

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৯

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

১০

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

১১

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১২