বাংলাদেশকে ভালো রাখতে হলে খালেদা জিয়াকে আত্মস্থ করতে হবে : আসিফ নজরুল

ছবি : সংগৃহীত।

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে বহু অসাধারণ গুণাবলি ছিল। তিনি ছিলেন সৎ, দৃঢ়প্রতিজ্ঞ, আত্মত্যাগী ও দেশপ্রেমিক একজন নেত্রী। 

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, বেগম খালেদা জিয়ার রুচিবোধ ছিল অনন্য এবং তিনি পরমতসহিষ্ণু ছিলেন। “বাংলাদেশ ভালো থাকতে হলে খালেদা জিয়াকে আত্মস্থ করতে হবে,” উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, খালেদা জিয়া জীবিত অবস্থায় যখন বন্দি ছিলেন, তখন বিভিন্ন অনুষ্ঠানে তাঁর পক্ষে কথা বলার সুযোগ পেলেও প্রকৃতপক্ষে তাঁর পক্ষে কথা বলার মানুষ খুব কমই পাওয়া যেত।

আইন উপদেষ্টা খালেদা জিয়ার বিচারপ্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনা করে বলেন, তাঁর বিরুদ্ধে একটি অদ্ভুত ও জঘন্য বিচার হয়েছিল। সেই বিচারে অন্য পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে তিনি বিস্মিত হয়ে বলেছিলেন, ‘আমি মেরে খেয়েছি এতিমের টাকা?’ অথচ এই বিস্ময় ও ব্যথা প্রকাশকেই এমনভাবে লিপিবদ্ধ করা হয় যেন তিনি অপরাধ স্বীকার করেছেন।

তিনি বলেন, “আইনের ছাত্র হিসেবে বলি এত জঘন্য বিচার হয়েছে। এর বিরুদ্ধে বিবৃতি দিতে বহু জায়গায় ঘুরেছি, ফোন করেছি। কিন্তু হাইকোর্টে কী করবেন না করবেন এই ভয়ে চারজনের বেশি রাজি হননি। চারজনের বিবৃতি ছাপা যায় না, তাই পত্রিকায়ও দেওয়া সম্ভব হয়নি।”

বক্তব্যের শেষে আসিফ নজরুল বলেন, আজ বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ঘৃণাও প্রকাশ করতে পারছে, আবার স্বাধীনভাবে ভালোবাসাও প্রকাশ করতে পারছে। এ কারণেই একজন নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আরেকজনের ঠাঁই হয়েছে বিতাড়িত ভূমিতে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা

কাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতের সময় জানাল বিএনপি

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রতিশোধ, প্রতিহিংসা বা অযথা বিতর্ক নয়: প্রধানমন্ত্রী

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

৩৪ বছর পর ইসরায়েল ও লেবাননের সরাসরি আলোচনা, ট্রাম্পের বড় ঘোষণা

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদ্রাসা ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, থানায় অভিযোগ দায়ের

১০

মাসচেরানোর বিদায়ে নীরব মেসি, বাড়ছে জল্পনা

১১

জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

১২