পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ক্যালিফোর্নিয়া বিশ্বাবিদ্যালয়ের ৩ গবেষক

ছবি: সংগৃহীত ।

এ বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের ৩ জন বিজ্ঞানী। কোয়ান্টাম মেকানিক্সের ওপর কাজের জন্য স্বীকৃতিস্বরূপ তাদের এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। বিজয়ীরা হলেন- জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরেট এবং জন এম. মার্টিনিস।

এর সঙ্গে তারা নগদ অর্থও পাবেন। এর পরিমাণ ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার যা ৯৯৭,০০০ ইউরোরও বেশি। বাংলাদেশি মুদ্রায় এর অর্থমূল্য প্রায় ১৪ কোটি ২০ লাখ টাকা। যেসব বিভাগে একাধিক নোবেলজয়ী থাকবেন, তাদের মধ্যে এই অর্থ সমান ভাগে ভাগ করে দেয়া হবে।

এর আগে সোমবার চিকিৎসাশাস্ত্রে বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় নোবেল পুরস্কার ২০২৫-এর আনুষ্ঠানিক যাত্রা। এ বছর চিকিৎসাবিজ্ঞানে যুগান্তকারী অবদানের স্বীকৃতি হিসেবে মেরি ই. ব্রুনকো, ফ্রেড র‍্যামসডেল এবং শিমন সাকাগুচি যৌথভাবে পেয়েছেন নোবেল পুরস্কার।

১৯০১ থেকে ২০২৪ সাল পর্যন্ত পদার্থবিদ্যায় ১১৮ বার নোবেল পুরস্কার দেয়া হয়েছে, বিজয়ী হয়েছেন পাঁচজন নারীসহ ২২৭ জন। গত বছরের পদার্থবিদ্যার পুরস্কারটি পদার্থবিজ্ঞানী জন হপফিল্ড এবং কম্পিউটার বিজ্ঞানী জিওফ্রে হিন্টনকে দেয়া হয়। হিন্টনকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অন্যতম গডফাদার হিসেবে বিবেচনা করা হয়।

সূত্র: ইউরো নিউজ


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

১১

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১২