যারা দেশকে অস্থিতিশীল করবে ‘ডেভিল হান্টে’গ্রেপ্তার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি সংগৃহিত।

গাজীপুরের ঘটনায় অনেককেই আইনের আওতায় নেয়া হয়েছে। যারা দেশকে অস্থিতিশীল করবে ‘অপারেশন ডেভিল হান্ট’ এ গ্রেপ্তার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়িতে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা দেয় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের। 

এরপর শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকেই সাড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সম্প্রতি গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত অনেকেই এরই মধ্যে গ্রেপ্তার হয়েছে। বাকিদেরও গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার পর ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে এখন পর্যন্ত ৬৫ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান

 

বিনিউজ/এম আর


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২