এবার সংস্কৃতি মন্ত্রণালয় থেকেও সরানো হলো শেখ মুজিবের ছবি

শেখ মুজিব ফাইল ছবি

চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে দায়িত্ব পাওয়ার পর মন্ত্রণালয়টির দপ্তর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। 

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে  এক পোস্টে এ তথ্য জানান কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী। 

তিনি লেখেন, গতকালের ছবিতে যারা আমাদের মাথার উপর শেখ মুজিবের ছবি দেখেছেন, তাদের জানার জন্য বলছি যে, ফারুকী আজ তার অফিস তথা সংস্কৃতি মন্ত্রলায় থেকে ফ্যাসিবাদের আইকন শেখ মুজিবের ছবি সরিয়ে ফেলেছেন । সম্ভবত সচিবালয়ে এই কাজ ফারুকীই প্রথম করলেন। দায়িত্বপ্রাপ্ত ফারুকির মধ্যে আমি সেই স্পিরিট দেখেছি, সে আমাদের বিশ্বাসের মর্যাদা রাখবে ইনশাল্লাহ । 

উপদেষ্টা হওয়ার পর মোস্তফা সরওয়ার ফারুকীকে নিয়ে সমালোচনার বিষয়ে শিবলী লেখেন, ফারুকী দোষেগুণে মেশানো একজন মানুষ। এই মন্ত্রণালয় চালানোর যোগ্যতা তার আছে। অতীতে তার ফ্যাসিবাদের সঙ্গে ঘেঁষাঘেঁষির যেমন প্রমাণ আছে, তেমনি তাদের বিরোধিতা করারও প্রমাণ আছে। আমি খুব ভালো করেই জানি আওয়ামী ফ্যাসিসদের দ্বারা সে কেমন নিগৃহীত হয়েছে।

তিনি বলেন, জুলাইয়ের তীব্র দিনগুলোতে আমরা যখন অসহায়ের মতো দেশের সেলেব্রিটি বুদ্ধিজীবীদের সমর্থনের আশায় তাকিয়ে ছিলাম, তখন দু-একজন ছাড়া আর কাউকে আমাদের পাশে পাইনি। সেই জুলাইয়ে দু-একজনের মধ্যে ফারুকী ছিলেন একজন। ফারুকীর সেই সময়ের স্ট্যাটাসগুলো অনেক তরুণকে সাহস জুগিয়েছে।

এদিকে বঙ্গভবনের দরবার হল ছাড়াও সচিবালয়ের বিভিন্ন দপ্তর থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। সোমবার ও মঙ্গলবার সচিবালয়ের বিভিন্ন দপ্তর থেকে বঙ্গবন্ধুর অন্তত ছয়টি ছবি সরানো হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

১০

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

১১

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

১২