‘মতপার্থক্য থাকবে কিন্তু মতবিভেদের দিকে যাওয়া যাবে না’

রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও মতবিভেদের দিকে যাওয়া যাবে না বলে আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, তা আলোচনার মাধ্যমে আমাদের সমাধান করতে হবে। তবে কোনোভাবেই মতবিভেদের দিকে যাওয়া যাবে না।’

শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

এসময় তারেক রহমান বলেন, বিগত শাসনামলে আমার মায়ের সঙ্গে কী হয়েছে, সম্পাদকদের সঙ্গে কী হয়েছে তা আমরা সবাই জানি। কিন্তু, আমাদের কোনোভাবেই ৫ আগস্টের পূর্বে ফিরে যাওয়া যাবে না। হিংসা প্রতিহিংসার পরিণতি কী হতে পারে তা আমরা ৫ আগস্টে দেখেছি।

তিনি আরও বলেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, তা আলোচনার মাধ্যমে আমাদের সমাধান করতে হবে। তবে কোনোভাবেই মতবিভেদের দিকে যাওয়া যাবে না।

নতুন প্রজন্ম একটি গাইডেন্স চেয়েছে, আমরা যারা রাজনীতি করি তাদের কাছে মানুষের অনেক প্রত্যাশা। কিন্তু সকল প্রত্যাশাই যে পূরণ করতে পারবো সে নিশ্চয়তা কারো পক্ষেই সম্ভব নয়। তবে ১৯৭১, ১৯৯০, ২০২৪ সবগুলোকে সামনে রেখে যদি আমরা দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করি তাহলে আমরা জাতিকে ভালো কিছু উপহার দিতে পারবো।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২