সুপার ফোরের বাংলাদেশের সামনে নতুন যে সমীকরণ

ছবি : সংগৃহীত।

আবুধাবিতে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে এশিয়া কাপে টিকে রইল বাংলাদেশ। তবে ম্যাচ জিতলেও বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার ব্যাপারে এখনও অনিশ্চয়তা রয়েছে। 

টাইগারদের ভাগ্য নির্ভর করছে শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপর।

আবুধাবিতে অনুষ্ঠিত বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচে তানজিম হাসানের ৩১ বলে ৫২ রানের ঝড়ো ইনিংসে ভর করে ১৫৪ রানের পুঁজি পায় বাংলাদেশ। অস্তিত্ব রক্ষার ম্যাচে ৮ রানের জয় তুলে নেয় লিটন দাসের দল। কিন্তু জয় পেলেও সুপার ফোরে যাওয়া এখনো অনিশ্চিত। 

আগামী ১৮ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা–আফগানিস্তান লড়াই নির্ধারণ করবে বাংলাদেশ যাবে কি না পরের রাউন্ডে। গ্রুপ ‘বি’-তে শ্রীলঙ্কা দুই ম্যাচে দুই জয় নিয়ে শীর্ষে অবস্থান করছে, তাদের পয়েন্ট ৪  এবং নেট রানরেট +১.৫৪৬। তিন ম্যাচে ৪ পয়েন্ট এবং +০.২৭০ নেট রানরেট নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। আফগানিস্তান ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে, তাদের নেট রান রেট  +২.১৫০।

বাংলাদেশের সুপার ফোর সম্ভাবনা এখন শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে। শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ দ্বিতীয় স্থানে থেকে সুপার ফোরে চলে যাবে। 

আফগানিস্তান যদি ৬৫ রান বা তার বেশি রানে জেতে অথবা ৫০ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে, তখন নেট রানরেটে বাংলাদেশকে ছাড়িয়ে আফগানরা সুপার ফোরে পৌঁছাবে।

সুপার ফোরের সমীকরণ- 

বাংলাদেশের ক্ষেত্রে— শ্রীলঙ্কাকে অবশ্যই জিততে হবে। হারলে ব্যবধান হতে হবে ৭১ রানের কিংবা ৫৩ বল বাকি থাকতে, তাহলে বাংলাদেশ ও আফগানরা পরের পর্বে যাবে।

শ্রীলঙ্কার ক্ষেত্রে— ৭১ রান (পরে ব্যাট করলে) কিংবা ৫৩ বলের (আগে ব্যাট করলে) কম ব্যবধানে হারলেও সমস্যা নেই। তখন শ্রীলঙ্কা ও আফগানিস্তান উঠবে।

আফগানিস্তানের ক্ষেত্রে— জয়ের বিকল্প নেই। তারা জিতলে তিন দলের পয়েন্ট সমান ৪ হলেও, নেট রানরেটের কারণে বাদ বাংলাদেশ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২