উদ্দেশ্যমূলকভাবে আসামি করার বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি সংগৃহীত ।

জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের করা বিভিন্ন মামলায় উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন ব্যক্তিকে আসামি করার বিষয়টি সুুষ্ঠুভাবে তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘এসব কারণে মামলার তদন্ত কার্যক্রমে বিলম্ব ঘটছে।’

আজ শনিবার নারায়ণগঞ্জে র‍্যাব-১১ কার্যালয় ও পুলিশ লাইন পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রকৃত নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেজন্য মামলাগুলোর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হবে। তদন্তে গাফিলতি বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানির কোনো সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘গত বছরের ৫ আগস্টের পর বিভিন্ন থানায় যেসব অস্ত্র খোয়া গেছে, তা উদ্ধারে চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনের আগেই জোরালো অভিযান চালানো হবে।’

এদিন বেলা ১১টায় তিনি র‍্যাব-১১ সদর দপ্তর পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সদস্যদের সার্বিক খোঁজখবর নেন। পরে দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন পরিদর্শন করেন এবং সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এরপর গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও গতিশীল করতে সরকার কাজ করছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২